এলন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্ক (Starlink)-সহ ভারতে কৃত্রিম উপগ্রহ নির্ভর ইন্টারনেট পরিষেবা বা স্যাটকমের বাজারে যে কোনও সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে প্রস্তুত রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (Reliance) । তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব সংস্থাকে ভারতের আইন ও নিয়ন্ত্রক বিধি মানতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মুকেশ আম্বানীর সংস্থা (Reliance) ।
Statement from Reliance Industries In light of recent remarks about Reliance and the Indian market, we wish to place the facts on record. Like every Indian enterprise, Reliance has grown in an India that welcomes investment and innovation, homegrown or international, that improve the lives of the people. That openness rests on the rule of law. As the Government of India has stated, it applies the same process to every applicant, Indian or foreign. Jio’s own satellite services await clearances. At Reliance, we have never feared competition. We see it as the truest test of who serves the customer best. Jio itself entered India’s crowded telecom market in 2016 as the newest player, with not a single customer. In just ten years, Jio has earned the trust of over 530 million customers and given Indians some of the best digital infrastructure and most affordable data in the world. We welcome competition in satellite communications, including Starlink. Every player, Jio included, must serve the people of India and abide by the laws and policies of the land.
— Reliance Industries Limited (@RIL_Updates) October 16, 2026
ভারতে স্টারলিঙ্কের (Starlink) পরিষেবা চালু করা নিয়ে দীর্ঘদিন ধরেই আম্বানীকে আক্রমণ করে আসছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk) । এমনকি, বিজেপির মদতে আম্বানী ভারতীয় গ্রাহকদের শোষণ করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতিতে শুক্রবার একটি বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রিলায়েন্স জিওর মূল সংস্থা(Reliance)। বিবৃতিতে বলা হয়েছে, ‘স্টারলিঙ্ক(Starlink)-সহ উপগ্রহভিত্তিক ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে প্রতিযোগিতাকে আমরা স্বাগত জানাচ্ছি। জিও-সহ প্রত্যেক সংস্থাকেই ভারতের মানুষের পরিষেবায় নিয়োজিত হতে হবে এবং দেশের আইন ও নীতি মেনে চলতে হবে।
আরও পড়ুন: ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোয়ায়েন ৩২ হাজার পুলিশ ও আধাসেনা
এর আগে বৃহস্পতিবার স্যাটকম পরিষেবার বাজার নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জিও(Reliance)। সংস্থার ইঙ্গিত, ভারতে উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবার জনপ্রিয়তা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে, বাস্তবে তা পূরণ হওয়া কঠিন হতে পারে। এর অন্যতম প্রধান কারণ পরিষেবার উচ্চ খরচ। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, মাস্কের লাগাতার আক্রমণের জবাব দিতেই পরোক্ষে এই বার্তা দিয়েছে জিও (Reliance)।
স্টারলিঙ্কের (Starlink) সম্ভাব্য খরচের প্রসঙ্গ টেনে এক রিলায়্যান্স কর্তা বলেছেন, ভারতের মতো বাজারে মাসে ৫-৬হাজার টাকা খরচ করে কত জন গ্রাহক উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা নিতে আগ্রহী হবেন, তা নিয়ে সংশয় রয়েছে। তাঁর দাবি, জিও যেখআনে মাসে ৪০০-৫০০ টাকায় তুলনামূলক দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। বেশি খরচের স্যাটকম পরিষেবার পক্ষে সাধারণ গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা সহজ হবে না।
দেখুন:




