• facebook
  • twitter
Saturday, 2 May, 2026

কোচবিহার মেডিক্যাল কলেজে ঝুলন্ত দেহ

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

প্রতীকী ছবি

কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ শাহজাহান (২৪)। তাঁর বাড়ি মালহের গোবিন্দপুর এলাকায়। ওই যুবক কোচবিহার মেডিক্যাল কলেজ বিল্ডিং-এর কাজের সুপার ভাইজার পদে নিযুক্ত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কলেজ বিল্ডিংয়ের পাঁচতলার ঘরের সিলিং ফ্যান থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছেন। প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। যদিও এই বিষয়ে কোচবিহার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Advertisement

Advertisement

Advertisement