• facebook
  • twitter
  • youtube
Sunday, 26 July, 2026

আলিপুরদুয়ারে জমি ফেরাতে মরিয়া তৃণমূল

পরে বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দেন এবং এবার আলিপুরদুয়ার কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী হয়েছেন তিনি।

আলিপুরদুয়ারে জমি ফেরাতে মরিয়া তৃণমূল

TMC Baduria Panchayat Samiti Photo-SNS

রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা আলিপুরদুয়ার। একসময় জলপাইগুড়ির অন্তর্গত এই এলাকা ছিল আরএসপির শক্ত ঘাঁটি। পরে জেলা ভাগ হয়ে আলিপুরদুয়ার আলাদা পরিচিতি পায়। ২০১১-র পর বামেদের সেই দুর্গ ভেঙে প্রথমে তৃণমূল, পরে বিজেপি এখানে প্রভাব বিস্তার করে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে জেলার পাঁচটি আসনই দখল করে বিজেপি। যদিও পরে বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দেন এবং এবার আলিপুরদুয়ার কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী হয়েছেন তিনি।

তবুও ২০২৪-এর লোকসভা ভোটের ফল বলছে, এলাকায় এখনও বিজেপির প্রভাব যথেষ্ট শক্তিশালী। চা বাগান, অরণ্য আর পাহাড়ে ঘেরা এই জেলার রাজনৈতিক সমীকরণ বেশ জটিল। তৃণমূলের কাছে এবারের নির্বাচন হারানো জমি ফিরে পাওয়ার লড়াই, আর বিজেপি চাইছে নিজেদের দখল আরও মজবুত করতে। ফলে আলিপুরদুয়ারে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে।