আজকের দিনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল আধার কার্ড। যে কোন সরকারি স্কিমমের সুবিধা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সসহ যে কোন দরকারি কাজেই প্রয়োজন হয় এই কার্ডের। তবে সমসময় নিজের পকেটে করে নিয়ে ঘোরা যায় না এই আধার কার্ড। নষ্ট হওয়ার সম্ভবনা থাকে।
তবে এই সমস্যার সমাধান হিসেবেই আনা হয়েছে পিভিসি কার্ড। ছোট আকারের এই কার্ড দেখতে লাগে অনেকটা ডেবিট কার্ডের মত। জল লেগে নষ্ট তো হয়ই না, আবার ছিঁড়ে যাওয়ার সম্ভবনাও থাকে না। পিভিসি কার্ড হল আসলে উচ্চমানের প্লাস্টিকের মোড়কে থাকা আধার কার্ড।
আধারের সমস্ত তথ্যই থাকে এই কার্ডে। আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নূন্যতম খরচেই এই কার্ড বাড়িতে পাঠিয়ে দেয়। এর জন্য আলাদা করে এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না।
ইউআইডিএআই মাত্র ৭৫ টাকা নেয় এই কার্ডের জন্য। যার মধ্যে প্রিন্ট, প্যাকেজিং ও ডেলিভারি চার্জ থাকে। আবেদন করার কয়েকদিনের মধ্যেই এই কার্ড বাঁড়িতে পৌছে দেওয়া হয়।
মাত্র সহজ কয়েকটা ধাপেই এই কাজ করা যায়। প্রথমে ইউআইডিএআইয়ের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের পছন্দের মাতৃভাষা বেছে নিতে হবে। তৃতীয় ধাপে গিয়ে পিভিসি কার্ড অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের নম্বর দিতে হবে। ক্যাপচা বসিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তারপরে আধারের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে সেই নম্বরে ওটিপি আসবে। সেটা দিতে হবে। তারপরের ধাপে পিভিসি কার্ডের জন্য ৭৫ টাকা দিতে হবে। ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই কাজ করা যাবে। ৫—৭ দিনের মধ্যেই কার্ড বাড়িতে চলে আসবে। তারপরে এই কার্ড নিয়ে যে কোন কাজ স্বাভাবিক ভাবেই করতে পারবেন মানুষজন। এমনকি নিজের মানিব্যাগেও এইি কার্ড রাখতে পারবেন তারা।




