• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

রেকর্ড গড়ল বিট কয়েনের দাম

দিল্লি, ৭ মার্চ– রেকর্ড মূল্যবৃদ্ধির দ্বারপ্রান্তে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম৷ এমন ভাবছে বাড়ছে এই মুদ্রার দাম তাতে আকাশ ছোঁয়ার পথে৷ গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছাপিয়ে একপর্যায়ে ভার্চুয়াল এ মুদ্রাটির দর গিয়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৮১৮ ডলারে৷ তবে এই প্রথম নয় যখন দৌড় লাগিয়েছে বিটকয়েনের দর৷ এর আগে, ২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের দাম ৬৮ হাজার ৯৯৯

রেকর্ড গড়ল বিট কয়েনের দাম

Crypto currency background with various of shiny silver and golden physical cryptocurrencies symbol coins, Bitcoin, Ethereum, Litecoin, zcash, ripple.

দিল্লি, ৭ মার্চ– রেকর্ড মূল্যবৃদ্ধির দ্বারপ্রান্তে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম৷ এমন ভাবছে বাড়ছে এই মুদ্রার দাম তাতে আকাশ ছোঁয়ার পথে৷ গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছাপিয়ে একপর্যায়ে ভার্চুয়াল এ মুদ্রাটির দর গিয়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৮১৮ ডলারে৷

তবে এই প্রথম নয় যখন দৌড় লাগিয়েছে বিটকয়েনের দর৷ এর আগে, ২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের দাম ৬৮ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল৷ যা এখন পর্যন্ত সর্বোচ্চ৷ এদিন বিটকয়েনের দাম সেই রেকর্ড মূল্যের একদম গা ঘেসে এসে দাঁড়িয়েছে৷

করোনা মহামারীর সংকট কাটিয়ে বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন কমতে শুরু করে বিটকয়েনের দাম৷ তাতে অনেকে আবারও এ মুদ্রার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন৷ ২০২২ সালে এফটিএক্সের পতনের পর বিটকয়েনের দাম ১৬ হাজার ডলারে নেমে গিয়েছিল৷ ২০২৩ সালের প্রায় পুরোটা সময়জুডে়ই বিটকয়েনের দাম ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে স্থির ছিল৷
তবে মার্কিন কর্তৃপক্ষ বিটকয়েনের স্পট ইটিএফের অনুমোদন দিতে পারে এমন সম্ভাবনার মধ্যে ডিসেম্বরের মধ্যেই এই মুদ্রার দাম হু হু করে বাড়তে শুরু করে৷ ২০২৪ সালে এখন পর্যন্ত বিশ্ববাজারে বিটকয়েনের দর বেডে়ছে ৫০ শতাংশ৷ যার মধ্যে গেল ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪২ শতাংশ৷

জানা গেছে, ইটিএফের অনুমোদন পাওয়ার পর বিটকয়েনের দাম হঠাৎ করে ৩৮ হাজার ডলারে নামে৷ পরে তা আবারও বাড়তে শুরু করে৷ স্পট ইটিএফের মাধ্যমে মূলত ক্রিপ্টোকারেন্সির মূল্য নির্ধারিত হয়৷