মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়েছে বিমানের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের দামে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান পরিষেবায় বড়সড় কাটছাঁটের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, একাধিক দেশের আকাশসীমা এখনও বন্ধ থাকায় এবং জেট ফুয়েলের দাম অস্বাভাবিক হারে বাড়ায় দেশীয় ও আন্তর্জাতিক — দুই ক্ষেত্রেই উড়ানের সংখ্যা কমাতে বাধ্য হচ্ছে তারা।
কয়েক দিন আগেই এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট কমানো হবে। বুধবার ফের আন্তর্জাতিক রুটে অতিরিক্ত কাটছাঁটের কথা ঘোষণা করা হয়েছে। এর জেরে ভারতীয়দের জনপ্রিয় একাধিক বিদেশ সফরের রুটেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
Advertisement
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের স্বার্থে এক বছরের জন্য বিদেশ ভ্রমণ কমানোর আবেদন জানিয়েছিলেন।
Advertisement
Advertisement



