জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন সিজন ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। ফুলেরা গ্রাম, সেই গ্রামকে ঘিরে নানান ঘটনা, রাজনীতির সমীকরণ, গ্রামবাসীদের সুখ-দুঃখ আর সচিবজির সঙ্গে তাঁদের সম্পর্ক, দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে পঞ্চায়েত। চতুর্থ সিজনের পর থেকেই পঞ্চম সিজনের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। কিন্তু সেই অপেক্ষা আরও খানিকটা বাড়তে। তেমনই ইঙ্গিত দিয়েছে প্রাইম ভিডিও।
কবে মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’? আপাতত সেই প্রশ্নের উত্তর নেই। তবে প্রাইম ভিডিও জানিয়েছে, ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই নতুন সিজনের। সে ক্ষেত্রে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। যদিও নির্মাতারা এখনও পর্যন্ত মুক্তির নির্দিষ্ট তারিখ বা সময়সূচি ঘোষণা করেনি।
পঞ্চায়েত ৪-এর শেষ পর্বে গল্পে বড়সড় মোড় এসেছিল। এত দিন ফুলেরা গ্রামের প্রধানের দায়িত্বে ছিলেন প্রধানজি (রঘুবীর যাদব) এবং তাঁর স্ত্রী মঞ্জু দেবী (নীনা গুপ্ত)। কিন্তু চতুর্থ সিজনে ক্ষমতার পালাবদল দেখানো হয়। গ্রামের নতুন প্রধান হন ক্রান্তি দেবী(সুনীত রাজওয়ার)। তাঁর পাশে রয়েছেন স্বামী ভূষণ শর্মা ওরফে বনকারস(দুর্গেশ কুমার)।
নতুন প্রধানের দায়িত্ব গ্রহণের পর ফুলেরা গ্রামের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তা নিয়েই দর্শকের কৌতূহল তুঙ্গে। বনরাকসের প্রভাব কি আরও বাড়বে? প্রধানজি এবং মঞ্জু দেবী কীভাবে নিজেদের অবস্থান ফিরে পাবেন? গ্রামের প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে সচিবজির (জিতেন্দ্র কুমার) জীবনেই বা কী নতুন সমস্যা হাজির হবে?
আরও পড়ুন: ৬১-তে পা দিলেন শাহরুখ খান, ভক্তদের দিলেন ‘উড়ন্ত চুমু’
এই সব প্রশ্নের উত্তর মিলবে পঞ্চম সিজনে। তবে তার জন্য আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই। ফুলেরার পরিচিত চরিত্রদের নতুন পরিস্থিতিতে দেখতে দর্শককে সম্ভবত আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
দেখুন:




