৬১-তে পা দিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। এই বছর ভক্তদের দিলেন বিশেষ উপহার। ‘মন্নত’-এর বাইরে একটি বিশাল পর্দায় অনুরাগীদের জন্য নিজের হাতে লেখা বিশেষ বার্তা দেন তিনি। বিশেষ বার্তা ছাড়া ছিল ‘কিং’-এর পোস্টার।
বাড়ির বাইরে একটি বিলবোর্ডে শাহরুখের (Shah Rukh Khan) স্বাক্ষর করা হাতে লেখা মেসেজ দেখা যায়। তাতে লেখা ছিল, ‘আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।‘ তিনি আরও লেখেন, ‘অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন।‘
তবে এবছর জন্মদিনের রাতে মন্নতের বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেননি অভিনেতা। বাড়ির বারান্দায় এসে অভিবাদনও জানাননি। মন্নতে সংস্কারের কাজ হওয়ায় আপাতত সেখানে তিনি নেই। সেই কারণে এবার অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি শাহরুখ খান (Shah Rukh Khan)।
আরও পড়ুন: পালাবদলের পর প্রথম KIFF, উন্মোচিত ৩২তম চলচ্চিত্র উৎসবের লোগো! বাড়ছে অনুষ্ঠানের ভেনু
রবিবার মধ্যরাতে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তিনি (Shah Rukh Khan)। তাজ হোটেলে চলে জন্মদিনের পার্টি। হোটেলের বাইরে দেখা যায় কিং খানের গাড়ি। সেখানে তাঁর ভক্তদের ভিড় করতে দেখা যায়। এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ‘রোমান্স হিরো’ তাঁর ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুঁড়ে দিচ্ছেন।বার্থ ডে বয়কে এদিন ক্যাজুয়েল লুকে দেখা যায়।
And finally the birthday boy himself, a little wave, and a whole lot of happiness ❤️ Happy birthday KING KHAN! 👑 #HappyBirthdaySRK #King #ShahRukhKhan https://t.co/enF2qZ7wKb
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) November 2, 2026
তবে জন্মদিনের দিন ভক্তদের দিয়েছে বিশেষ উপহার। তাঁর নতুন ছবি কিং-এর প্রথম গান প্রকাশ পেয়েছে আজই। গানটির নাম তু মিল জায়। এই গানে অভিনেতার সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। পর্দায় তাঁদের রোমান্স দর্শকদের মনে কতটা জায়গা করে নেয়, সেটাই এখন দেখার।
দেখুন:




