• facebook
  • twitter
Wednesday, 11 March, 2026

রজনীকান্তের ‘জেলার ২’-তে কি দেখা যাবে শাহরুখকে? জোর জল্পনা!

প্রত্যাশার কথা মাথায় রেখে ‘জেলার ২’ ছবিতে ভরপুর অ্যাকশন ও নাটকীয়তার আয়োজন রাখা হয়েছে বলেই শোনা যাচ্ছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিনোদন জগতের দুই মহাতারকা—একজন দক্ষিণী সিনেমার ‘ঈশ্বর’, অন্যজন হিন্দি ছবির জগতের বাদশা। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, একই ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে রজনীকান্ত এবং শাহরুখ খানকে। ‘জেলার ২’ ছবি নির্মাণ নিয়ে বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। সেই জল্পনা সত্যি হলে প্রথমবারের মতো একই ছবিতে পর্দা ভাগ করবেন এই দুই সুপারতারকা।

এর আগে খবর ছড়িয়েছিল, ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। তবে সেই চরিত্রটি ঠিক কেমন হবে, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। এবার চলচ্চিত্র মহলের সূত্রে জানা যাচ্ছে, পরিচালক নেলসন দিলীপকুমারের এই ছবিতে শাহরুখকে খুব অল্প সময়ের জন্য উপস্থিত থাকতে দেখা যেতে পারে। সেখানে তিনি এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করতে পারেন বলে জল্পনা। দুই মহাতারকা একই ছবিতে থাকলে দর্শকদের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি। সেই প্রত্যাশার কথা মাথায় রেখে ‘জেলার ২’ ছবিতে ভরপুর অ্যাকশন ও নাটকীয়তার আয়োজন রাখা হয়েছে বলেই শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দুই তারকাই।

Advertisement

জানা গিয়েছে, চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হয়েছে। কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে এখনও শাহরুখ খানের অংশের কিছু দৃশ্য গ্রহণ বাকি রয়েছে। সেই কাজ শেষ করতে আরও সাত থেকে আট দিন সময় লাগতে পারে বলেই জানা যাচ্ছে। আশা করা হচ্ছে, এই মাসের মধ্যেই তাঁর অংশের দৃশ্য ধারণ সম্পূর্ণ হবে। যদিও ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Advertisement

শাহরুখ খান ছাড়াও ছবিতে আরেকটি অল্প সময়ের চরিত্রে দেখা যেতে পারে বিজয় সেতুপতিকে। এর আগে আবার শোনা গিয়েছিল, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন মিঠুন চক্রবর্তী এবং বিদ্যা বালান। পাশাপাশি একটি বিশেষ নৃত্য পরিবেশনাতেও ফাতেহিকে দেখা যেতে পারে নোরা গুঞ্জন রয়েছে চলচ্চিত্র মহলে।

উল্লেখ্য, রজনীকান্ত ও শাহরুখ খানের একসঙ্গে এই ছবিতে অভিনয়ের সম্ভাবনার কথা প্রথম সামনে এনেছিলেন মিঠুন চক্রবর্তী নিজেই। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর পরবর্তী কাজ ‘জেলার ২’। সেখানে রজনীকান্তের পাশাপাশি থাকবেন মোহনলাল, রম্য কৃষ্ণান এবং শিব রাজকুমারও। তাঁর দাবি, ছবিতে এই তারকাদের প্রত্যেককে নাকি তাঁর বিপরীতেই দেখা যাবে।

Advertisement