• facebook
  • twitter
Thursday, 19 March, 2026

অস্কার ২০২৬-এ বাজিমাত করল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, মঞ্চে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে এই তারকাখচিত পুরস্কারবিতরণী অনুষ্ঠান

বিশ্ব সিনেমার সবচেয়ে বড় উৎসব অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৮তম সংস্করণে এবারের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতি। হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে এই তারকাখচিত পুরস্কারবিতরণী অনুষ্ঠান। স্বামী নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে হাঁটতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রেজেন্টার হিসেবে মঞ্চে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন কোনান ও’ব্রায়েন । তাঁর রসিকতা এবং প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ। তবে এবারের অস্কারে আলোচনার কেন্দ্রে ছিল মূলত দুটি ছবি, ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। পুরস্কারের নিরিখে এগিয়ে ছিল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, সেরা ছবিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।

Advertisement

অন্যদিকে অভিনয়ের বিভাগেও নজর কাড়েন একাধিক তারকা। মাইকেল বি জর্ডান “সিনার্স” ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন। আর “হ্যামনেট” ছবিতে নজরকাড়া অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পান আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান শন পেন । এছাড়াও ‘সিনার্স’ ছবির সিনেমাটোগ্রাফার অটাম ডুরাল্ড আরকাপাও প্রথম মহিলা যিনি এই বিভাগে অস্কার জিতে ইতিহাস গড়লেন।

Advertisement

এক নজরে ২০২৬ এর অস্কার-বিজয়ীরা

সেরা ছবি: ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসান (‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’)

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী:জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’)

সেরা আন্তর্জাতিক ফিচারঃ সেন্টিমেন্টাল ভ্যাল্যু

সেরা পার্শ্ব অভিনেত্রী: এমি মাডিগান (ওয়েপনস)

সেরা তথ্যচিত্রঃ মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন

সেরা অ্যানিমেটেড ফিচার: কে-পপ ডেমন হান্টার্স

সেরা অরিজিনাল গান: ‘গোল্ডেন’ (কে-পপ ডেমন হান্টার্স)

সেরা অ্যানিমেটেড শর্টফিল্মঃ দ্য গার্ল হু ক্রায়েড পার্লস

সেরা কসটিউম ডিজাইনঃ কেট হলি (ফ্র্যাঙ্কেনস্টাইন)

সেরা প্রোডাকশান ডিজাইনঃ তামারা ডেভেরেল এবং শেন ভিওহ (ফ্র্যাঙ্কেনস্টাইন)

Advertisement