• facebook
  • twitter
Thursday, 12 February, 2026

সলমন ও অক্ষয়ের বিরুদ্ধে

ধর্ষিতার নাম প্রকাশ্যে জানিয়ে দেওয়ার অভিযােগে সলমন ও অক্ষয় সহ ৩৮ অভিনেতার বিরুদ্ধে দিল্লির সবজি মান্ডি থানায় মামলা দায়ের করল আইনজীবী গৌরব গুলাটি।

সলমন ও অক্ষয় (Photo: IANS)

ধর্ষিতার নাম প্রকাশ্যে জানিয়ে দেওয়ার অভিযােগে সলমন ও অক্ষয় সহ ৩৮ অভিনেতার বিরুদ্ধে দিল্লির সবজি মান্ডি থানায় মামলা দায়ের করল আইনজীবী গৌরব গুলাটি। এমনকি তিশ হাজারি আদালতেরও তিনি এই বিষয়ে পিটিশন দাখিল করেছেন। গৌতমের অভিযােগ, তারকাদের সামাজিক দায়িত্ববােধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম তাদের প্রকাশ্যে লেখা উচিত হয়নি। ক্ষোভ সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায়? অভিযুক্ত তারকাদের গ্রেফতারির দাবি করেছেন দিল্লির ওই আইনজীবী।

প্রসঙ্গত ২০১৯ সালের নভেম্বরে হায়দরাবাদের এক পশু চিকিৎসকের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়। গােটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারাও।

Advertisement

এই ঘটনাকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করে সলমান খান টুইটারে লেখেন, এরা মানুষের বেশে শয়তান। অক্ষয় কুমার লেখেন, ‘ধর্ষণ বন্ধ করতে অতি অবশ্যই কঠোর আইন আনা উচিত।

Advertisement

ক্ষোভে ফেটে পড়েছিলেন, অজয় দেবগন, ফারহান আখতার, রকুলপ্রীত সিংয়ের মতাে তারকারা। তখন অনেকেই পশু চিকিৎসকের নাম নিজেদের বার্তায় এবং হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছিলেন। আর তাতেই তীব্র আপত্তি জানিয়েছেন দিল্লির আইনজীবী গৌরব গুলাটি’।

Advertisement