• facebook
  • twitter
Monday, 1 June, 2026

তোলাবাজির অভিযোগে সাসপেন্ড কলকাতা পুলিশের তিন কর্মী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনই উত্তর কলকাতার শ্যামপুকুর থানায় কর্মরত ছিলেন এবং পিসিআর ভ্যানে টহলদারির দায়িত্বে ছিলেন

প্রতীকী চিত্র

তোলাবাজির অভিযোগে কলকাতা পুলিশের তিন কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হল। এক সাব-ইনস্পেক্টর, এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং পুলিশের গাড়ির এক চালককে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনই উত্তর কলকাতার শ্যামপুকুর থানায় কর্মরত ছিলেন এবং পিসিআর ভ্যানে টহলদারির দায়িত্বে ছিলেন। অভিযোগ, টহলদারির সময় এলাকার কয়েকজন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল।

Advertisement

এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। প্রাথমিকভাবে পিসিআর ভ্যানের জিপিএস তথ্য এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। অভিযোগের সমর্থনে একাধিক তথ্যপ্রমাণ হাতে আসে। পরবর্তীতে অভিযুক্ত তিন পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়।

Advertisement

Advertisement