• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৫ বছরের খরা কাটিয়ে রাজ্যের প্রতিটা ক্ষেত্রে পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন। তার মধ্যে পুলিশ বিভাগকেও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাজ্যে পালাবদলের পর এটাই প্রথম পুলিশে নিয়োগ

দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগ

Image: SNS

দুর্গাপুজোর আগেই রাজ্য পুলিশে প্রায় ১২ হাজার কনস্টেবল নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানাল ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment)। এর ফলে বিভিন্ন জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেটের শূন্যপদ পূরণের পাশাপাশি পুলিশবাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগও বাস্তবায়িত হতে চলেছে।
খরা কাটিয়ে ফের নতুন করে সাজতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেট (West Bengal Police Recruitment) । সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিং West Bengal Police Recruitment)।  ‘রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আইনি যে জটিলতা ছিল সেই জটিলতা কাটিয়ে ওঠা গিয়েছে। এবং পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করা সম্ভব হচ্ছে।’ জানিয়েছেন নীরজ কুমার সিং।
নিয়োগ পরীক্ষার নিরাপত্তা নিয়েও বিস্তারিত জানান বোর্ডের চেয়ারম্যান (West Bengal Police Recruitment)। তাঁর দাবি, কঠোর প্রশাসনিক নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়ার কোনও সুযোগ রাখা হচ্ছে না। গোটা রাজ্যে প্রায় ২২০০ থেকে ২৩০০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র নির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট জেলার ট্রেজারিতে জমা রাখা হয় (West Bengal Police Recruitment)।

নিয়োগ প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার নিয়েও বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানান নীরজ কুমার সিং। তাঁর বক্তব্য, পরীক্ষার্থীদের যাতে কোনও ধরনের সন্দেহ না থাকে, সে জন্য একাধিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রাখা হয়েছে (West Bengal Police Recruitment)। কোনও পরীক্ষার্থী চাইলে নির্দিষ্ট নিয়ম মেনে তাঁর খাতা দেখার আবেদন বা চ্যালেঞ্জ জানাতে পারেন (West Bengal Police Recruitment)।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ১৫ বছরের খরা কাটিয়ে রাজ্যের প্রতিটা ক্ষেত্রে পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন। তার মধ্যে পুলিশ বিভাগকেও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি (Suvendu Adhikari) । রাজ্যে পালাবদলের পর এটাই প্রথম পুলিশে নিয়োগ।
শুধু লিখিত পরীক্ষার উপর নির্ভর করেই নিয়োগ হচ্ছে না। একাধিক ধাপের পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হচ্ছে। শারীরিক সক্ষমতার পরীক্ষাতেও প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান (West Bengal Police Recruitment)। তাঁর দাবি, দৌড় পরীক্ষার সময় পরীক্ষকদের টুপিতে ক্যামেরা লাগানো থাকে, যাতে পুরো প্রক্রিয়ার দৃশ্য রেকর্ড করা যায় এবং পরে প্রয়োজন হলে তা যাচাই করা সম্ভব হয় (West Bengal Police Recruitment)।

প্রথম দফায় ১২ হাজার কনস্টেবল নিয়োগের পর রাজ্য পুলিশে আরও বড় নিয়োগের পরিকল্পনাও রয়েছে (West Bengal Police Recruitment)। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আরও ১৭ হাজার ১৪৩ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ফলে সব মিলিয়ে রাজ্য পুলিশে বিপুল সংখ্যক নতুন কর্মী যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে (West Bengal Police Recruitment)।

দীর্ঘদিন পর একসঙ্গে এত বড় নিয়োগের উদ্যোগে রাজ্য পুলিশের কর্মীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে (West Bengal Police Recruitment)। শূন্যপদ পূরণ হলে বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটের আইনশৃঙ্খলা রক্ষার কাজ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে (West Bengal Police Recruitment)। পাশাপাশি বহু চাকরিপ্রার্থীর সামনে সরকারি চাকরির নতুন সুযোগ তৈরি হবে