• facebook
  • twitter
  • youtube
Sunday, 13 September, 2026

কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলনে বামফ্রন্ট, বালুরঘাটে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মী সমর্থকদের

অবিলম্বে তিনটি নয়া কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলনে নামল বালুরঘাট শহর বামফ্রন্ট। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মিছিল করে।

কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলনে বামফ্রন্ট, বালুরঘাটে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মী সমর্থকদের

প্রতিকি ছবি (Photo: iStock)

অবিলম্বে তিনটি নয়া কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলনে নামল বালুরঘাট শহর বামফ্রন্ট। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় সংগঠনের কর্মকর্তারা।

প্রায় শতাধিক কর্মীসমর্থকের উপস্থিতিতে জেলা শাসকের ভবনের সানের রাস্তায় অবস্থান বিক্ষোভও দেখিয়েছে আন্দোলনকারীরা। সংগঠনের তরফে সুচেতা বিশ্বাস জানিয়েছেন, কেন্দ্রের কৃষি আইন বাতিল সহ বালুরঘাট পৌরসভায় অবিলম্বে নির্বাচন করাতে হবে।

নাগরিক পরিসেবার উন্নতি সহ আরও অন্যান্য দাবীতে তাদের আন্দোলন। তাদের দাবী পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।