• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

বামপন্থী ছাত্র নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সােমবার শহরের পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় পনেরাে মিনিটের পথ অবরােধ করা হয়। পথ অবরােধ শেষে বালুরঘাট শহর জুড়ে একটি মিছিল করে বামপন্থী ছাত্র যুব।

বামপন্থী ছাত্র নেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিকি ছবি (Photo: iStock)

নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে ডিওয়াইএফআই কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরােধ বালুরঘাটে। সােমবার শহরের পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় পনেরাে মিনিটের পথ অবরােধ করা হয়। পথ অবরােধ শেষে বালুরঘাট শহর জুড়ে একটি মিছিল করে বামপন্থী ছাত্র যুব।

ঘটনা প্রসঙ্গে আর ডিওয়াইফের রাজ্য কমিটির সদস্য সঞ্জীব মিত্র জানিয়েছেন, এগারাে তারিখে নবান্ন অভিযানে ছাত্র-যুবর মিছিলের উপর পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করেছে। লাঠির আঘাতেই তাদের কর্মী মইদুল ইসলামের মৃত্যু হয়। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে তাদের এই আন্দোলন।