আজ তৃণমূলে যোগ দেওয়ার কথা বিদ্রোহী সিপিএম নেতা প্রতীক-উর রহমানের। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিসে এই যোগদান কর্মসূচি হবে বলে খবর। অভিষেকের হাত থেকেই তৃণমূলের পতাকা নেবেন প্রতীক উর রহমান। দু’বছর আগে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধেই প্রতীক উর সিপিএমের প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন।
Advertisement
Advertisement



