• facebook
  • twitter
Wednesday, 11 March, 2026

বাদ যাবে না কোনও বৈধ ভোটারের নাম: জ্ঞানেশ কুমার

এসআইআর প্রক্রিয়ায় এখনও ৫০ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ হয়নি। বিবেচনাধীন ভোটাররা কি আদৌ ভোট দিতে পারবেন?

প্রতিনিধিত্বমূলক চিত্র

২০২৬-এর বিধানসভা নির্বাচন হিংসামুক্ত করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে সেকথা স্পষ্ট করে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একই সঙ্গে আশ্বাস দিলেন, আসন্ন বিধানসভা ভোটে একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। তবে বাংলায় এবার কত দফায় ভোট সে বিষয়ে সরাসরি কিছু বললেন না তিনি।

এ প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনার বলেন, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করছে, কত দফায় হবে ভোট। সূত্রের খবর, ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে বাংলার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এবারের ভোটে ইভিএমে কারচুপি হতে পারে। এ প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, কোনও প্রার্থী চাইলে নির্বাচনের পর সাতদিনের মধ্যে ইভিএম পরীক্ষা করে দেখতে পারেন। কাউন্টিং এজেন্টের সামনেই এই পরীক্ষা করা হবে।

Advertisement

এসআইআর প্রক্রিয়ায় এখনও ৫০ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ হয়নি। বিবেচনাধীন ভোটাররা কি আদৌ ভোট দিতে পারবেন? এই প্রশ্নের জবাব কার্যত এড়িয়ে গিয়েছেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার। একইভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর দেওয়া ৬টি চিঠি নিয়েও কোনও জবাব দেননি তিনি। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এবিষয়ে সরাসরি জবাব এড়িয়ে জ্ঞানেশ বলেন, ভারত গণতান্ত্রিক দেশ, তাই যার যা খুশি বলতে পারে।

Advertisement

সোমবার থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দফায় দফায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শাসক, বিরোধী-সহ রাজ্যের একাধিক রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হয়েছে। তারপরই মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ। কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না।

Advertisement