• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

৫ এপ্রিল মোদীর সভা আলিপুরদুয়ারে

গেরুয়া শিবিরের মতে, উত্তরবঙ্গ বরাবরই তাদের শক্ত ঘাঁটি

৫ এপ্রিল মোদীর সভা আলিপুরদুয়ারে

নিজস্ব চিত্র

ক্রমেই বাড়ছে বাংলার নির্বাচনী উত্তাপ। আগামী ৫ এপ্রিল রাজ্যে এসে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকেই তাঁর প্রচারের সূচনা হবে। গেরুয়া শিবিরের মতে, উত্তরবঙ্গ বরাবরই তাদের শক্ত ঘাঁটি। এবারও সেই জমি ধরে রাখতে মরিয়া দল। তাই প্রচারের শুরুতেই প্রধানমন্ত্রীর সভা করে ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করতে চাইছে নেতৃত্ব। পরবর্তীতে রাজ্যের অন্যান্য জায়গাতেও তাঁর একাধিক সভার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই নির্বাচন কমিশন ২০২৬ সালের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। দুই দফায় নির্বাচন হবে— ২৩ এপ্রিল ১৪২টি আসনে এবং ২৯ এপ্রিল বাকি ১৫২টি আসনে। নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচারে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারসূচিও ঠিক হয়েছে। অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি নিয়ে যে জল্পনা ছিল, মোদীর আগমনে তা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।