• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

বিপজ্জনক বাড়ি ছাড়লে মিলবে ‘পজেশন সার্টিফিকেট’: ফিরহাদ

বিপজ্জনক বাড়ি ছাড়লে মিলবে ‘পজেশন সার্টিফিকেট', শনিবার কলকাতা শহরে ভারী বৃষ্টিতে বিপজ্জনক বাড়িগুলি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এ কথা জানান মেয়র।

বিপজ্জনক বাড়ি ছাড়লে মিলবে ‘পজেশন সার্টিফিকেট’: ফিরহাদ

Firhad Hakim.

বিপজ্জনক বাড়ি ছাড়লে মিলবে ‘পজেশন সার্টিফিকেট’, শনিবার কলকাতা শহরে ভারী বৃষ্টিতে বিপজ্জনক বাড়িগুলি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এ কথা জানান মেয়র ফিরহাদ হাকিম।

তিনি বলেন, ‘বর্ষা এসে গিয়েছে। আমরা আবার বিল্ডিং বিভাগকে নির্দেশ দিয়েছি, আর এক বার করে বিপজ্জনক বাড়িগুলিতে নোটিস দিতে।

ওই সব বাড়ির বাসিন্দাদের আবারও অনুরোধ করা হবে, আপনারা দয়া করে নিরাপদ স্থানে সরে আসুন। নাহলে আপনাদের জীবনসংশয় হতে পারে।’

মেয়র আরও বলেন, ‘শুক্রবারই বৃষ্টিতে দু’টি বাড়ি ভেঙে পড়েছে, এবং দু’জন মারা গিয়েছেন।

আমরা ‘পজেশন সার্টিফিকেট’ দিতে পারি। যদি ভবিষ্যতে কোনও দিন বাড়িটি ডেভেলপ হয়, এই সার্টিফিকেটটি থাকলে, ওই ব্যক্তির স্বত্ব সুরক্ষিত থাকবে।’

কলকাতা প্রসঙ্গত, প্রতি বছর বর্ষার মরসুমে পুরসভা বিপজ্জনক বাড়িগুলিতে নোটিস দেয়। এ বারও সে ভাবেই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এখনই ‘পজেশন সার্টিফিকেট দেওয়া না গেলেও, দ্রুত এই পরিষেবা শুরু করতে চায় তারা।

এই শংসাপত্র দিয়ে বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি, তাদের জন্য আইন তৈরি করার পক্ষপাতী ফিরহাদ।