• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

জমা আবর্জনাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য

জমা আবর্জনাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডাল থানার উখড়ার পূজারী মাঠ এলাকায়।

প্রতিকি ছবি (Photo: iStock)

জমা আবর্জনাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডাল থানার উখড়ার পূজারী মাঠ এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা গেছে উখরা পুজারি মাঠ এলাকায় কঠিন তরল বর্জ্য নিষ্কাশন প্রকল্পের জমা আবর্জনায় এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হঠাৎই আগুন ও ধোঁয়ার লক্ষ্য করে স্থানীয়রা। জমা আবর্জনায় আগুন লাগায় গােটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা প্রায় ঘণ্টাখানেক জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানান মাস দুয়েক আগে এই প্রকল্পটি চালু হয়েছে। এলাকার বিভিন্ন বাড়ি থেকে স্বনির্ভর গােষ্ঠীর মাধ্যমে আবর্জনা এনে এখানে জড়াে করা হয়। সেই আবর্জনা তেই এদিন আগুন লাগে। কিভাবে আগুন লাগলাে সেই বিষয়ে তদন্ত শুরু দমকল।