• facebook
  • twitter
  • youtube
Thursday, 30 July, 2026

উন্নয়নই অস্ত্র, বাজেটে বরাদ্দ বাড়িয়ে বোঝালেন মমতা

বরাদ্দ বেড়েছে ২৩.৪৩ গুণ

উন্নয়নই অস্ত্র, বাজেটে বরাদ্দ বাড়িয়ে বোঝালেন মমতা

নিজস্ব চিত্র

কৃষি দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে ১০,০০০.৭৯ কোটি টাকা। ২০১০-১১ সালে কৃষি দপ্তরের জন্য বরাদ্দ ছিল ২৮০.৭০ কোটি টাকা। পুরো টাকাটাই খরচ করা হয়েছিল কৃষির উন্নয়নে। এবার কৃষিক্ষেত্রে ৩৫.৬৩ গুণ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

ঠিক একই ভাবে ২০১০-১১ সালে উচ্চশিক্ষায় ব্যয় হয়েছিল ২২৮.৯০ কোটি টাকা। এবার উচ্চশিক্ষায় বরাদ্দের পরিমাণ ৬,৫৯৩.৫৮ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ২৮.৮১ গুণ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জন্য ২০১০-১১ সালে ব্যয় করা হয়েছিল ৯১১.৬১ কোটি টাকা। এবারও বরাদ্দ করা হয়েছে ২১,৩৫৫.২৫ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ২৩.৪৩ গুণ।

নারী ও শিশুবিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের জন্য ২০১০-১১ সালে ব্যয় করা হয়েছিল ১,০৯৭.৯৮ কোটি টাকা। এবার বরাদ্দ করা হয়েছে ৩৮,৭৬২.০৩ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ৩৫.৩ গুণ।

সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে ২০১০-১১ সালে ব্যয় করা হয়েছিল ৪২৭.০০ কোটি টাকা। এবার বরাদ্দ হয়েছে ৫,৬০২.২৯ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ১১.৮৭ গুণ।

অন্যদিকে অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরে ২০১০-১১ সালে ব্যয় হয়েছিল ৪৯১.২৭ কোটি টাকা। এ বছর বরাদ্দ করা হয়েছে ৩,৬৩৩.৯৩ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ৭.৪ গুণ।

পূর্ত দপ্তরে ২০১০-১১ সালে ব্যয় হয়েছিল ৮১৫.৮২ কোটি টাকা। এ বছর বরাদ্দ হয়েছে ৬,৭৯৬.৯২ কোটি টাকা। এক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ৮.৩৩ গুণ।

অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ২৪০.২৭ কোটি টাকা। এ বছর বরাদ্দ করা হয়েছে ১১,৯৩৬.৯২ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ৪৮.৪৩ গুণ।

সেচ, জলপথ ও পরিবহণ দপ্তরে ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ৯১৮.৬৮ কোটি টাকা। এ বছর বরাদ্দ বেড়ে হয়েছে ৪,১৫৩.৯৪ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ৪.৫২ গুণ।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ৩,০৫২.৮৩ কোটি টাকা। এ বছর বরাদ্দ বেড়ে হয়েছে ৪৪,১৩৯.৬৫ কোটি টাকা। বরাদ্দ বৃদ্ধির পরিমাণ ১৪.৪৬ গুণ।

অন্যদিকে পৌর ও নগরোন্নয়ন দপ্তরে ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ৩,৭৬৩.০৭ কোটি টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ১৩,৩৮১.৬৮ কোটি টাকা। বরাদ্দ ৩.৫৬ গুণ বৃদ্ধি পেয়েছে।

খাদ্য ও সরবরাহ দপ্তরে ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ১,৭৩৮.১৪ কোটি টাকা। এ বছর তা হয়েছে ৯,৯৪৪.৩৭ কোটি টাকা। বরাদ্দ বেড়েছে ৫.৭২ গুণ।

অন্যদিকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র দপ্তরে ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ৩০৮.৭০ কোটি টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ১,২২৮.৭৮ কোটি টাকা। বরাদ্দ প্রায় ৩.৯৮ গুণ বৃদ্ধি পেয়েছে।