• facebook
  • twitter
Wednesday, 8 April, 2026

ফের দিলীপের মন্তব্যে বিতর্ক

নাম না করেই এলাকার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে কটাক্ষ করেছেন তিনি

ভোট প্রচারে খড়গপুরে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নাম না করেই এলাকার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে কটাক্ষ করেছেন তিনি। তাঁর অভিযোগ, সারা বছর এলাকায় দেখা মেলে না সাংসদের, শুধু ভোটের আগে এসে ‘ডান্স দেখিয়ে’ চলে যান। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে খড়গপুরের ভবানীপুর মাঠপুকুর এলাকায় সভা থেকে দিলীপ তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে আরও বলেছেন, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। নাম না করে এক তৃণমূল নেত্রীকেও নিশানা করে তিনি প্রশ্ন তুলেছেন, গভীর রাতে রাস্তায় থাকা বা চায়ের দোকানে অশান্তি কি স্বাভাবিক? তাঁর বক্তব্য, ‘চোর-ডাকাতদের হাত থেকে খড়গপুরকে বাঁচাতে লড়াই করছি।’

Advertisement

এদিকে বুধবার সকালে প্রচারে বেরিয়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে এক বাসিন্দার অভিযোগের জবাবেও বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘এবার না পারলে পরের বার ভোট দিন।’ যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, যাঁদের নাম বাদ পড়েছে, তারা ট্রাইব্যুনাল বা অনলাইনে আবেদন করতে পারেন। দিলীপের এই ধারাবাহিক মন্তব্যে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের একাংশ ও তৃণমূলের মধ্যে।

Advertisement

Advertisement