• facebook
  • twitter
Friday, 24 April, 2026

প্রথম দফাতেই ১৫২টির মধ্যে ১১০ আসনে জয়ের দাবি অমিত শাহের

একইসঙ্গে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী নিয়েও ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন প্রকৃত বাঙালি,

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের পরেই বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ১৫২টি আসনের মধ্যে অন্তত ১১০টিতে জয় পেতে চলেছে বিজেপি এবং স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে দল।

শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ জানান, রাতভর বিশ্লেষণের পর এই হিসাব সামনে এসেছে। তিনি বলেন, ‘প্রথম দফার ভোটে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। আমরা অন্তত ১১০টি আসনে জয়ী হব, এর থেকেও বেশি হতে পারে।’

Advertisement

ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলার মানুষ ভয় কাটিয়ে আশা বেছে নিয়েছেন। দীর্ঘদিন পর রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেও দাবি করেন তিনি। কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করে শাহ বলেন, তাদের প্রচেষ্টাতেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।

Advertisement

একইসঙ্গে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী নিয়েও ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন প্রকৃত বাঙালি, যিনি বাংলায় কথা বলেন এবং বাংলার মাটিতেই বড় হয়েছেন।

দ্বিতীয় দফার ভোট নিয়েও আত্মবিশ্বাসী শাহ। তাঁর দাবি, পরবর্তী দফায় অন্তত ৭৭টি আসনে জয়ের লক্ষ্য রয়েছে দলের। তিনি বলেন, ‘সরকার বিজেপি তৈরি করে না, মানুষ তৈরি করে। এবার বাংলার মানুষই সরকার গড়বে।’

রাজনৈতিক মহলের মতে, প্রথম দফার ভোটের পরেই এমন দাবি নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Advertisement