দুর্গাপুজোর আবহে মহাসপ্তমীতে বাংলায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। সূত্রের খবর, ওই দিন সকালে বেলুড় মঠ (Belur Math) পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর (Amit Shah) সফর শুরু হবে। এরপর কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে তাঁর। যদিও সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও সামনে আসেনি।
আরও পড়ুন: দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, পুরভোট নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জল্পনা
সূত্রের খবর, ১৭ অক্টোবর প্রথম সপ্তমীর সন্ধ্যায় আহমেদাবাদ থেকে কলকাতার বিমানে উঠবেন শাহ (Amit Shah)। এর পরের দিন অর্থাৎ, ১৮ অক্টোবর সকালে বেলুড় মঠ (Belur Math) দর্শনের পর অমিত শাহ (Amit Shah) যাবেন বালির দেশবন্ধু ক্লাবের পুজোয়। সেখান থেকে ফিরে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এরপর দুপুর দেড়টা নাগাদ চেতলা ২৪ পল্লির দুর্গাপুজো পরিদর্শনে যাওয়ার কথা তাঁর (Amit Shah)। দুপুর ২টো নাগাদ চেতলা থেকে শোভাবাজার রাজবাড়ির পুজোয় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। সফরসূচিতে রয়েছে শ্রীভূমির পুজোও। সেদিনই দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর (Amit Shah)।
আরও পড়ুন: শরৎ এল রে: শিলিগুড়ি সেন্ট্রাল কলোনিতে এবার ১০০ কেজি সোনার গয়নায় সাজছেন উমা
এর আগে মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অমিত শাহের (Amit Shah) উপস্থিত থাকার কথা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁর (Amit Shah) সফর বাতিল হয়। এবার মহাসপ্তমীতে তাঁর (Amit Shah) সম্ভাব্য সফর ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।




