• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

সপ্তাহজুড়ে ব্যাগে ছাতা মাস্ট, দক্ষিণ থেকে উত্তরবঙ্গে জারি আবহাওয়ার মুড সুইং

তবে চলতি সপ্তাহেও কি কলকাতায় এরকমই আবহাওয়া থাকবে? দক্ষিণবঙ্গে কি সপ্তাহান্তে ভারী বৃষ্টির দেখা মিলবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

সপ্তাহজুড়ে ব্যাগে ছাতা মাস্ট, দক্ষিণ থেকে উত্তরবঙ্গে জারি আবহাওয়ার মুড সুইং

দক্ষিণবঙ্গে আবহাওয়ার মুড সুইং অব্যাহত। সকালের দিকে প্রায়ই ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দেখা মিলেছে। এদিকে দুপুর গড়াতেই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হচ্ছে। গত কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চেহারাটা মোটামুটি একরকম। দক্ষিণবঙ্গে যখন এই পরিস্থিতি তখন ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ।

তবে চলতি সপ্তাহেও কি কলকাতায় এরকমই আবহাওয়া থাকবে? দক্ষিণবঙ্গে কি সপ্তাহান্তে ভারী বৃষ্টির দেখা মিলবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আজ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার দক্ষিণবঙ্গে হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়া জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলি বাদ দিয়ে বাকি জেলায় শুক্রবার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

শনি ও রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সব জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার সকালে কলকাতায় রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও দুপুর গড়াতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। এদিন কলকাতায় সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কলকাতায় মঙ্গলবার সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে শুক্রবার আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

বুধবার কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই দুদিন উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনি ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া

শনি ও রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহান্তে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস দেয়নি।