• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

পুজোর আগে বাড়তে পারে মদের দাম, খবর রাজ্য আবগারি দপ্তর সূত্রে

দিল্লি, ২৭ জুলাই – পুজোর আগে বাড়তে পারে মদের দাম। দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দামবৃদ্ধির জন্য আবগারি দপ্তরের কাছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলি আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, রাজ্য আবগারি শুল্কও বাড়তে পারে। দুটি বিষয় যদি কার্যকর হয় সেক্ষেত্রের আগস্ট মাসের মাঝামাঝি থেকে রাজ্যে  মদের দাম  বাড়তে পারে । প্রতি বছরই বাজেটের পর কিছু সামগ্রীর দাম

পুজোর আগে বাড়তে পারে মদের দাম, খবর রাজ্য আবগারি দপ্তর সূত্রে

দিল্লি, ২৭ জুলাই – পুজোর আগে বাড়তে পারে মদের দাম। দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দামবৃদ্ধির জন্য আবগারি দপ্তরের কাছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলি আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, রাজ্য আবগারি শুল্কও বাড়তে পারে। দুটি বিষয় যদি কার্যকর হয় সেক্ষেত্রের আগস্ট মাসের মাঝামাঝি থেকে রাজ্যে  মদের দাম  বাড়তে পারে ।

প্রতি বছরই বাজেটের পর কিছু সামগ্রীর দাম বাড়ে। তালিকায় থাকে মদও। এবারও দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দপ্তরের দ্বারস্থ হয়েছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। এমনই খবর রাজ্য আবগারি দপ্তর সূত্রে। তবে সেই আবেদনে এখনও সাড়া মেলেনি। এদিকে মদের উপর শুল্ক বাড়াতে চাইছে আবগারি দপ্তর।
 
প্রসঙ্গত, গত অর্থবর্ষে মদ  কেনাবেচায় রেকর্ড আয় করেছিল রাজ্য। সূত্রের দাবি, মদ ও বিয়ার বিক্রি করে প্রায় ১৮ হাজার কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার। এবার শুল্ক বাড়িয়ে এই আয় আরও কিছুটা বাড়াতে চাইছে নবান্ন, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।