• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

প্রথম দফায় ১১২ কোম্পানি ফোর্স থাকবে নিশীথের আসনে

নিজস্ব প্রতিনিধি— ১৯ এপ্রিল প্রথমদফায় এরাজ্যে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুডি়তে৷ সুষ্ঠুভাবে ভোটের কাজ সম্পন্ন করতে ইতিমধ্যে এলাকায় পৌঁছে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ বৃহস্পতিবার থেকে বাকি ফোর্সও এলাকার উদ্দেশে রওনা দেবে বলে কমিশন সূত্রের খবর৷ প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় ফোর্স থাকছে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

প্রথম দফায় ১১২ কোম্পানি ফোর্স থাকবে নিশীথের আসনে

নিজস্ব প্রতিনিধি— ১৯ এপ্রিল প্রথমদফায় এরাজ্যে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুডি়তে৷ সুষ্ঠুভাবে ভোটের কাজ সম্পন্ন করতে ইতিমধ্যে এলাকায় পৌঁছে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ বৃহস্পতিবার থেকে বাকি ফোর্সও এলাকার উদ্দেশে রওনা দেবে বলে কমিশন সূত্রের খবর৷ প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় ফোর্স থাকছে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্বাচনী কেন্দ্রে৷ কমিশন সূত্রে জানা যাচ্ছে, কোচবিহারে সিএপিএফের ১১২ কোম্পানি, শিলিগুডি়তে ১৩, জলপাইগুডি়তে ৭৫ এবং আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি ফোর্স রয়েছে৷ প্রতি কোম্পানিতে থাকে ৭৪ জন জওয়ান৷ সিএপিএফের পাশাপাশি ভোটের কাজে থাকবেন সিআরপিএফ জওয়ানরাও৷ প্রসঙ্গত,এবারই প্রথম লোকসভা নির্বাচনে রাজ্যের সব বুথে ওয়েব কাস্টিং হবে৷ এর ফলে যেখানে নেটের সমস্যা হবে, সেখানে সব তথ্য রেকর্ড হয়ে থাকবে৷ পরে তা দেখা যাবে৷