• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

বিহারে লাইনচ্যুত তাপ্তী- গঙ্গা এক্সপ্রেসের ১৩টি কোচ, আহত চার

ভয়াবহ দুর্ঘটনার শিকার হল তাপ্তী- গঙ্গা এক্সপ্রেস।

বিহারে লাইনচ্যুত তাপ্তী- গঙ্গা এক্সপ্রেসের ১৩টি কোচ, আহত চার

দুর্ঘটনাস্থল

ভয়াবহ দুর্ঘটনার শিকার হল তাপ্তী- গঙ্গা এক্সপ্রেস। রবিবার সকালে তাপ্তী গঙ্গা এক্সপ্রেস বিহারের ছাপড়ায় দুর্ঘটনার কবলে পড়ে। সকাল ৯:৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে । লাইনচ্যুত হয়েছে মোট ১৩ টি কোচ। আহতের সংখ্যা  এখনও পর্যন্ত চারজন। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ছাপড়া জেলায় এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের চোট সেরকম গুরুতর নয় বলেই খবর। জানা গিয়েছে ট্রেনটি বিহার থেকে গুজরাতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর আগে ফেব্রুয়ারি মাসে সীমাঞ্চল এক্সপ্রেসও দুর্ঘটনার শিকার হয়। সেই ঘটনায় মারা যান ছ’জন। তার ওপর বিহারে ট্রেন দুর্ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।