• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

পুত্রবধূকে ৩০০ কোটি টাকার উপহার আম্বানি দম্পতির

মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে যে বৈভব আমরা দেখেছিলাম ছেলের বিয়েতেও তাতে ভাঁটা পড়ল না।

পুত্রবধূকে ৩০০ কোটি টাকার উপহার আম্বানি দম্পতির

পুত্রবধূ শ্লোকা মেহতা (ছবি -ইন্সটাগ্রাম)

মুম্বাই, ২৭ মার্চ- আম্বানির বাড়ির বিয়ে, আর কোনও চমক থাকবে না তা কি হয়। মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে যে বৈভব আমরা দেখেছিলাম ছেলের বিয়েতেও তাতে ভাঁটা পড়ল না। আকাশ আম্বানি ও শ্লোক মেহতার বিয়ে এভাবেই মনে রাখবেন সকলে। কিন্তু তারপরও এসবের মধ্যে ছিল একটা চমক।

হাই প্রোফাইল অতিথি তালিকার মতো তাঁদের উপহারেও ছিল চমক। আম্বানির পরিবারের বড়বউকে বিয়েতে কী উপহার দিলেন অতিথি ও আত্মীয়রা। শোনা গেছে বহুমূল্যের উপহারের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ৩০০কোটি টাকার একটি উপহার নিয়ে। বাড়ির বউকে ৩০০কোটি টাকার হিরের নেকলেস দিয়ে বরণ করে নিলেন অনিল-নীতা আম্বানি। এখানেই শেষ হচ্ছে না চমকাবার। ইশা আম্বানিও পিছিয়ে নেই। ননদ হিসাবে তাঁরও কিছু চমক দেয়ার আছে। ভাই ও বৌদিকে উপহার দিলেন বিলাসবহুল একটি বাংলোবাড়ি।