• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০ শতাংশের মালিক সোনিয়া গান্ধী! নিশানা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

শনিবার  এক্স-এ একটি পোস্ট করে নিশিকান্ত দুবে লেখেন, ‘কংগ্রেসের অন্ধকার অধ্যায়, অধ্যায়-২৫০।’ এরপরই তাঁর দাবি, বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও সোনিয়া গান্ধী মারুতি সংস্থারর ম্যানেডিং ডিরেক্টর ছিলেন এবং সংস্থার ৫০ শতাংশ মালিকানা তাঁর হাতে ছিল

বিদেশি নাগরিক হয়েও মারুতির ৫০ শতাংশের মালিক সোনিয়া গান্ধী! নিশানা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

Graphics: SNS

সোনিয়া গান্ধীকে নিশানা করে একাধিক প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতীয় সংস্থায় অংশীদারিত্ব ছিল সনিয়া গান্ধীর। এমনকি ১৯৭০ সালে তাঁর নামে জমিও বরাদ্দ করা হয়েছিল বলে দাবি করেছেন বিজেপি সাংসদ।

শনিবার  এক্স-এ একটি পোস্ট করে নিশিকান্ত দুবে লেখেন, ‘কংগ্রেসের অন্ধকার অধ্যায়, অধ্যায়-২৫০।’ এরপরই তাঁর দাবি, বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও সোনিয়া গান্ধী মারুতি সংস্থারর ম্যানেডিং ডিরেক্টর ছিলেন এবং সংস্থার ৫০ শতাংশ মালিকানা তাঁর হাতে ছিল।

বিজেপি সাংসদেরর দাবি, ১৯৭০ সালের ২১ নভেম্বর সঞ্জয় গান্ধী মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছিলেন। সংস্থার মালিক ছিলেন সোনিয়া গান্ধী। তাঁর বক্তব্য, মারুতি সংস্থা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও গাড়ি তৈরির অনুমতি চেয়ে ভারত সরকারের কাছে আবেদন জমা পড়েছিল ১৯৬৮ সালেই। তার পরের বছর অর্থাৎ ১৯৬৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মন্ত্রীসভার মাধ্যমে এমন একটি নির্দেশ জারি করিয়েছিলেন, যার ফলে তাঁর পুত্রবধূ সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন সংস্থা গাড়ি তৈরির অনুমতি পায় বলে অভিযোগ বিজেপি নেতা দুবের।

আরও পড়ুন: পন্নুকে খুনের ষড়যন্ত্রে আমেরিকায় ১৯ বছরের কারাদণ্ড নিখিল গুপ্তের, ১ লক্ষ ডলারের সুপারির তথ্য প্রকাশ বিচার বিভাগের

১৯৭২ সালের ৩ এপ্রিল সঞ্জয় গান্ধী সংস্থার কাজে সরকারি খরচে বিশ্বভ্রমণ করেছিলেন, এমন প্রশ্নও তুলেছেন তিনি। গান্ধী ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং ৫০ শতাংশ অংশীদার কী করে হলেন? দুবের দাবি, তৎকালীন ভারত সরকারের নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি নাগরিক ভারতীয় সংস্থার ডিরেক্টর হতে পারতেন না। তাহলে ১৯৭০ সালে কীভাবে সোনিয়া গান্ধী সংস্থার ডিরেক্টর হলেন?

হরিয়ানা সরকারের তৎকালীন নিয়মের প্রসঙ্গ তুলেও প্রশ্ন করেছেন তিনি। তাঁরি দাবি, সেই সময় বিদেশি নাগরিকদের নামে জমি কেনার নিয়ম ছিল না। তা হলে ১৯৭০ সালে সোনিয়া গান্ধীর নামে কীভাবে জমি বরাদ্দ করা হয়েছিল? প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বেসরকারি সংস্থার অফিস কীভাবে খোলা হয়েছিল? প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ধাওয়ান কীভাবে ওই সংস্থার ডিরেক্টর হয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নিশিকান্ত দুবে। এমনকী, সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার আগেই গাড়ির বডি তৈরির জন্য বিভিন্ন রাজ্য সরকার কীভাবে মারুতিকে অগ্রিম অর্থ দিয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দুবে আরও বলেন, মারুতি সংস্থাতে কোনও অর্থ বিনিয়োগ না করেই কীভাবে একটি বড় সংস্থার মালিকানা তৈরি হয়েছিল, তা সোনিয়া গান্ধী তাঁর বইয়ে ব্যাখ্যা করতে পারতেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিয়ের উপহার হিসেবে সোনিয়া গান্ধীকে মারুতি সংস্থাটিই উপহার দিয়েছিলেন।

আরও পড়ুন: পোখরানে সফল পরীক্ষা আট কিলোমিটার পাল্লার ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের, সেনার হাতে এবার আদানির ‘বাঘীরা এটি১’

নিজের বক্তব্যের সমর্থনে বিচারপতি এ সি গুপ্ত কমিশনের তদন্তের প্রসঙ্গও উল্লেখ করেছেন বিজেপি সাংসদ। তাঁর শেয়ার করা নথি অনুযায়ী, ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের মধ্যে মারুতি সংস্থায় সোনিয়া গান্ধীর ভূমিকা খতিয়ে দেখেছিল ওই কমিশন। সংস্থার ডিরেক্টর ও শেয়ারহোল্ডার হিসেবে তাঁর ভূমিকা এবং প্রাপ্ত পারিশ্রমিক নিয়েও তদন্ত করা হয়েছিল বলে নথিতে উল্লেখ রয়েছে। ১৯৭৫ সালের ২১ জানুয়ারি তিনি সংস্থা থেকে পদত্যাগ করেন বলেও দাবি করা হয়েছে। ওই নথি অনুযায়ী, সংস্থার ৫০ শতাংশ শেয়ার ছিল তাঁর হাতে।

নিশিকান্ত দুবের শেয়ার করা নথিটির শিরোনাম ‘রিপোর্ট অফ দ্য কমিশন অফ ইনকোয়ারি ইনটু দ্য মারুতি অ্যাফেয়ার্স’। ১৯৭৯ সালের ৩১ মে তারিখে প্রকাশিত এই রিপোর্টের ভিত্তিতেই তিনি প্রশ্নগুলো করেছেন।

দেখুন: