• facebook
  • twitter
  • youtube
Tuesday, 17 November, 2026

উত্তরখণ্ডে নদীখাতে পড়ল বাস, মৃত ৮, আহত বেশ কয়েকজন

পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময়ে গুলার বাজারের কাছে একটি সেতু পার করছিল বাসটি। সেই সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে নদীর ধারে গিয়ে বাসটি পড়ে

উত্তরখণ্ডে নদীখাতে পড়ল বাস, মৃত ৮, আহত বেশ কয়েকজন

Image: IANS

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা। হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে টিহরী গাড়োয়াল জেলার গুলার বাজারের কাছে একটি সেতু থেকে ছিটকে নদীখাতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। মঙ্গলবার ভোরের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে খবর। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময়ে গুলার বাজারের কাছে একটি সেতু পার করছিল বাসটি। সেই সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে নদীর ধারে গিয়ে বাসটি পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। উ্দ্ধারকাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

আরও পড়ুন: বিলকিস বানো মামলা: যাবজ্জীবন সাজা স্থগিত, দুই দোষীকে জামিন সুপ্রিম কোর্টের

ঘটনাস্থলে পৌঁছন টিহরী গাড়োয়ালের জেলাশাসক নিতিকা খন্ডেলওয়াল এবং সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবে-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যআ আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের ভিতরে বা দুর্ঘটনাস্থলে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য সোমবার রাতেও উত্তরাখণ্ডে আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। রুদ্রপ্রয়াগ জেলার পোখারি থেকে রানসির দিকে যাওয়ারর পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকার গাড়ি গভীর খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হন আরও কয়েকজন। পরপর দু’টি দুর্ঘটনায় উত্তরাখণ্ডের পাহাড়ি সড়কে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

দেখুন: