মাদক পাচারের অভিযোগে গত আট দিনে ৩৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৬৪ কোটি টাকার মাদক। এবার সমাজমাধ্যমে পোস্ট করে সেই পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এই আট দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট করা হয়েছে। দায়ের করা হয়েছে ২১২টি মামলা। শুধু তাই নয়, ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চলা বিশেষ অভিযানের পর এই পরিসংখ্যান সামনে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে উদ্যোগী রাজ্য সরকার। বালুরঘাটে গিয়ে নিজে মাদক নষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে মাদক পাচার ঠেকাতে রাজ্য সরকারের সাফল্যের কথা জানিয়ে সমাজমাধ্যমে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।’ সেই লক্ষ্যেই ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানো হয়েছিল। এই ধরনের অপরাধের ক্ষেত্রে কোনওরকম ছাড় দেওয়া হবে না। তাই রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে বলেও দাবি তাঁর। বেআইনি গাঁজা চাষ ঠেকাতেও তৎপর প্রশাসন। মোট ৩০০ বিঘা গাঁজা নষ্ট করা হয়েছে। যার মোট পরিমাণ আনুমানিক ১০ হাজার কেজি। মোট ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রায় ১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
Our Government maintains a Zero-Tolerance Policy against illicit narcotics. During a statewide Special Drive conducted from October 31 to November 7, 2026, our law enforcement forces achieved decisive results:
* 378 arrests made across 212 NDPS cases.
* Seized illicit narcotics valued at ~₹64 Crore (along with ₹17 Lakhs in cash) and disposed of seized drugs worth ~₹101 Crore.
* Destroyed illicit ganja cultivation across 300 Bighas (~10,000 kg), attached ₹1 Crore in property, and launched 68 financial probes against 110 accused.
* Conducted 215 citizen awareness campaigns.I commend our Police personnel for their relentless commitment to keeping West Bengal safe and drug-free in line with the #NashaMuktBharat Abhiyan.
@HMOIndia @WBPolice @KolkataPolice
— Suvendu Adhikari (@SuvenduWB) November 7, 2026
অন্যদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই অভিযানে প্রায় ৬৪ কোটি টাকা মূল্যের বেআইনি মাদক উদ্ধার করা হয়েছে। ২১২টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩৭৮ জনকে। ধৃতদের কাছ থেকে নগদ ১৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকী ১০১ কোটি টাকা মূল্যের বাজেয়াপ্ত মাদক নষ্ট করেছেন সরকারি অফিসাররা। শুধু মাদক উদ্ধার নয়, বাজেয়াপ্ত মাদক সরিয়ে ফেলার কাজও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু ধরপাকড়েই থেমে না থেকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে মাদক বিরোধী ২১৫টি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাই পুলিশকর্মীদের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী।
তাছাড়া মাদক কারবারের কোথা থেকে টাকা আসছে সেটা খুঁজে বের করতেও তৎপর হয়েছে প্রশাসন। প্রায় ১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্তও। রাজ্যকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পুলিশের নিরলস কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের নেশামুক্ত ভারত অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখেই পশ্চিমবঙ্গে এই লড়াই চালানো হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।




