• facebook
  • twitter
  • youtube
Thursday, 5 November, 2026

চওরি বাজারে বাড়ি ভেঙে বিপর্যয়, ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর, সাসপেন্ড ইঞ্জিনিয়ার

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চওরি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় বাড়িটি ভেঙে পড়ার খবর পায় প্রশাসন। খবর পেয়েই ছ’টি দমকলের ইঞ্জিন, একটি জলবাহী গাড়ি এবং অন্যান্য উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছয়

চওরি বাজারে বাড়ি ভেঙে বিপর্যয়, ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর, সাসপেন্ড ইঞ্জিনিয়ার

Image: SNS

দিল্লির পুরনো শহর চওরি বাজার এলাকায় নির্মীয়মাণ তিনতলা বাড়ি ভেঙে মৃত ২ জন (Chawri Bazar Building collapse)। আহত চারজন। এবার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দুর্ঘটনার পরই সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং এলাকার দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়র ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে রেখা গুপ্তা লিখেছেন, চওরি বাজারে নির্মীয়ামাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। দিল্লি পুরসভা, দিল্লি বিপর্যয় মোকাবিলা দপ্তর, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং দিল্লি পুলিশের দল দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, এলাকার এইই ও জেই-কে সাসপেন্ড করার পাশাপাশি ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে থাকলে তাঁদের নিরাপদে উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিল্লির চওরি বাজারে তিনতলা বাড়ি ভেঙে মৃত ২, ধ্বংস্তূপে বহুজনের আটকে থাকার আশঙ্কা

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চওরি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় বাড়িটি ভেঙে পড়ার (Chawri Bazar Building collapse) খবর পায় প্রশাসন। খবর পেয়েই ছ’টি দমকলের ইঞ্জিন, একটি জলবাহী গাড়ি এবং অন্যান্য উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশ সূত্রে খবর, বাড়িটিতে নির্মাণকাজ চলছিল এবং সেই কাজ ছিল বেআইনি। বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল বলেও জানিয়েছেন আধিকারিকেরা। সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি রোহিত রাজবীর সিং জানান, বাড়িটির তৃতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

সেই সময় আচমকাই বাড়িটি ভেঙে পড়ে (Chawri Bazar Building collapse)। সেখানে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঠিকাদারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাড়ি ভেঙে পড়ার সময় শ্রমিকদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সেই সময় কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন।

আরও পড়ুন: Uttarakhand Treaking রুট থেকে উদ্ধার বাঁকুড়ার দুই যুবকের দেহ, নিখোঁজ আটজনের মধ্যে মৃত চার

ডিসিপি জানান, এখনও পর্যন্ত তিনজন শ্রমিকের পরিচয় জানা গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতাল সূত্রে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও একজনের অবস্থা আশঙ্কামুক্ত। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল বলে জানিয়েছেন ডিসিপি। এ বিষয়ে আগেই পুরসভাকে জানানো হয়েছিল বলেও দাবি তাঁর। বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকায় আশপাশের কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। সেগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এমসিডি-কে জানানো হয়েছে।

বাড়ির মালিক এবং ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের পরিচয়ও পাওয়া গিয়েছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ এবং বেআইনি নির্মাণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন: