• facebook
  • twitter
  • youtube
Tuesday, 3 November, 2026

পুরুলিয়া পুরসভার ইঞ্জিনিয়ারের বিপুল সম্পত্তির হদিশ, গ্রেফতার

পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার এক কর্মীকে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম বিজয় কুমার মণি। সূত্রের খবর, তিনি পুরসভার সহকারী

পুরুলিয়া পুরসভার ইঞ্জিনিয়ারের বিপুল সম্পত্তির হদিশ, গ্রেফতার

TMC Woman Leader Arrest Photo-SNS

পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার এক কর্মীকে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম বিজয় কুমার মণি। সূত্রের খবর, তিনি পুরসভার সহকারী উপ-সহকারী ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়।

আদালতে সরকারি কৌঁসুলি বিনয় কুমার বর্মা সওয়াল করেন, ধৃতকে আগেই কর্তৃপক্ষ সাসপেন্ড করেছিল। তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে প্রায় ১০০টি জমির দলিল উদ্ধার হয়েছে বলে দাবি। এছাড়াও টেন্ডার এবং বিভিন্ন সরকারি কাজের বিল পাশ করানো নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একাধিক ব্যাঙ্কের পাশবই, চেকবই এবং জাল নথিরও সন্ধান মিলেছে। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় সরকার পক্ষ। অন্যদিকে, ধৃতের আইনজীবী স্বাগত বিশ্বাস জামিনের আবেদন করেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর আগামী ৬ নভেম্বর পর্যন্ত ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

নিউ আলিপুরে গাড়ি থামিয়ে মারধর, ২৫ হাজার টাকা ছিনতাই! গ্রেফতার চার

নিউ আলিপুরে রাস্তায় গাড়ি থামিয়ে এক ব্যক্তিকে মারধর করে ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার চার। ধৃতদের নাম বুদ্ধদেব মাইতি, বিবেকানন্দ মিত্র, তুষার ঢালি এবং অর্ণব মিত্র। নিউ আলিপুর থানার পুলিশ তদন্তে নেমে তাঁদের গ্রেফতার করে।

অভিযোগ, সোমবার নিউ আলিপুর এলাকায় এক ব্যক্তির গাড়ি আটকে তাঁকে মারধর করা হয়। এরপর তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করে আগামী ১২ নভেম্বর পর্যন্ত চারজনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।