• facebook
  • twitter
  • youtube
Friday, 30 October, 2026

চার কোয়ার্টারেই ধারাবাহিক ভারত, চিনকে হারিয়ে তৃপ্ত কোচ ফুলটন! আক্রমণে আরও উন্নতি চান

ম্যাচের পরে ফুলটন বলেন, 'চারটি কোয়ার্টারেই আমাদের আরও ধারাবাহিক হতে হবে। এটাই ইতিবাচক দিক। শুধু দু’টি বা তিনটি কোয়ার্টারে ভাল খেললে চলবে না'

চার কোয়ার্টারেই ধারাবাহিক ভারত, চিনকে হারিয়ে তৃপ্ত কোচ ফুলটন! আক্রমণে আরও উন্নতি চান

Photo: Representational Image

বৃহস্পতিবার চিনের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ শেষ পর্যন্ত ৫-২ গোলে জিতে নেয় ভারত। এর আগে মঙ্গলবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৩-০ গোলে হারিয়েছিল তারা।

চিনের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের একটি বিশেষ জায়গায় উন্নতির প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ফুলটন (Coach Craig Fulton)। তাঁর মতে, ম্যাচের এক অর্ধে ভাল খেলার পর অন্য অর্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছিল না দল। তাই চারটি কোয়ার্টারেই সমান তালে খেলার উপরে জোর দিয়েছিলেন তিনি। ম্যাচের পরে ফুলটন (Coach Craig Fulton) বলেন, ‘চারটি কোয়ার্টারেই আমাদের আরও ধারাবাহিক হতে হবে। এটাই ইতিবাচক দিক। শুধু দু’টি বা তিনটি কোয়ার্টারে ভাল খেললে চলবে না।’

তিনি (Coach Craig Fulton) আরও বলেন, ‘আমার মনে হয়েছে তৃতীয় কোয়ার্টারটাই আমাদের সেরা ছিল। আজ আমরা সত্যিই ভাল খেলেছি। তৃতীয় কোয়ার্টারে বলের গতিবিধি ভাল ছিল, খেলার গতিও বাড়িয়েছিলাম। প্রথম কোয়ার্টারেও ভাল শুরু করেছিলাম। খেলার গতির বিপরীতে গিয়েও আমরা গোল পেয়েছিলাম। পেনাল্টি কর্নারেও আমরা ভাল ছিলাম। প্রতিপক্ষের পেনাল্টি কর্নার সামলানোর ক্ষেত্রেও আমাদের রক্ষণ বেশ ভাল খেলেছে।’

আরও পড়ুন: নায়ক হতে পারলেন না লালমপুইয়া! ৩ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতের, তবু শেষরক্ষা হল না

ভারতকে প্রশংসায় ভরিয়ে দিলেও প্রতিপক্ষকে ছোট করে দেখতে নারাজ ফুলটন (Coach Craig Fulton)। চিনের খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি।ফুলটনের কথায়, ‘চিন ভাল দল। ওরা ভাল রক্ষণ করেছে, প্রচুর দৌড়েছে এবং খেলাটা উপভোগ করেছে। আমরা হয়তো আরও কয়েকটি গোল করতে পারতাম, কিন্তু সেটা হয়নি। এশিয়ান গেমসের পর ওদের দলে ছয়-সাত জন নতুন খেলোয়াড় এসেছে। চিনের গোলরক্ষকেরাও ভাল খেলেছে। আমার মনে হয়েছে, ম্যাচটা বেশ ভাল হয়েছে।’

তবে ভারতের আক্রমণভাগ নিয়ে কিছুটা অসন্তুষ্ট কোচ(Coach Craig Fulton)। তাঁর মতে, শুরুতে বিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা সফল হলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দল। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল উঁচুতে উঠে চাপ সৃষ্টি করা, প্রতিপক্ষকে প্রচণ্ড চাপে রাখা এবং বল কেড়ে নেওয়া। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু ডি-বক্সের মধ্যে সেগুলো কাজে লাগাতে পারিনি। প্রথম সাত মিনিটেই আমরা ছয়-সাত বার প্রতিপক্ষের সার্কেলে ঢুকেছিলাম। কিন্তু কোনও পেনাল্টি কর্নার বা গোলের সুযোগ তৈরি করতে পারিনি। আক্রমণভাগের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল।’

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে নেই প্রসিদ্ধ, চোটের ধাক্কা ভারতীয় শিবিরে, বদলি হিসেবে যোগ দিচ্ছেন কে? ঘোষণা বোর্ডের

চিনকে হারিয়ে পর পর দু’টি জয় পেলেও ভারতের সামনে এ বার আরও কঠিন পরীক্ষা। শুক্রবার পরের রাউন্ড রবিন ম্যাচে জাপানের মুখোমুখি হবে হরমনপ্রীতরা। প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে চার কোয়ার্টারেই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আক্রমণের সুযোগগুলিকেও কাজে লাগাতে হবে ভারতকে। ফুলটনের কাছে চিনের বিরুদ্ধে জয় অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। কিন্তু তাঁর লক্ষ্য শুধু ম্যাচ জেতা নয়, গোটা ম্যাচে একই মানের হকি খেলা।

দেখুন: প্রতি লক্ষে মাত্র ১০৫ পুলিশ, জনতার সচেতনতার উপর জোর শুভেন্দুর