• facebook
  • twitter
  • youtube
Wednesday, 28 October, 2026

সাহসিকতার স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান জানাল সংযুক্ত আরব আমিরশাহি

আইএএনএস সূত্রে খবর, এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিমানকর্মীদের ‘ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ টু’ সম্মানে ভূষিত করেছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

সাহসিকতার স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান জানাল সংযুক্ত আরব আমিরশাহি

Image: IANS

সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Captain Smit Machchar) এবং ফ্লাইদুবাইয়ের বিমানকর্মীদের সম্মানিত করল সংযুক্ত আরব আমিরশাহি। গত ৩০ সেপ্টেম্বর ককপিটে আচমকা ক্যাপ্টেন স্মিত মচ্ছরের (Captain Smit Machchar) উপর হামলা চালায় তাঁরই কো-পাইলট। গুরুতর আহত অবস্থাতেও ককপিটের দরজা খুলে দেন ক্যাপ্টেন স্মিত (Captain Smit Machchar)। বিমানকর্মী ও যাত্রীরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে সম্ভব হন এবং সম্ভাব্য বড় বিপদ এড়ানো যায়।

আইএএনএস সূত্রে খবর, এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিমানকর্মীদের ‘ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ টু’ সম্মানে ভূষিত করেছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা এবং বিমানটিকে নিরাপদ রাখতে তাঁদের সাহসিকতা ও ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফ্লাইদুবাই বিমানে জঙ্গি হামলার চেষ্টা, ভারতীয় পাইলটকে কুঠার দিয়ে আঘাত কো-পাইলটের

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা করেছেন ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, ইজরায়েল এবং আমেরিকার একাধিক নেতা। বিমানকর্মীদের সাহস, পেশাদারিত্ব এবং যাত্রীদের নিরাপত্তা রক্ষায় তাঁদের অঙ্গীকার নিয়ে প্রশংসা করেছেন সংযুক্ত আরব আমিরশাহির নেতৃত্ব। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁরা যেভাবে বিমানের নিরাপত্তা বজায় রাখতে উদ্যোগী হয়েছিলেন, তা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়, সেকথাও জানিয়েছেন ইউএই নেতৃত্ব।

আরও পড়ুন: তেল আভিভগামী বিমানে হামলায় অভিযুক্ত কো-পাইলটের পরিচয় খতিয়ে দেখতে চলছে তদন্ত

এই সম্মান পেয়ে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিমানকর্মীরা। এই স্বীকৃতি পেয়ে তাঁরা গর্বিত একথা জানাতে তাঁরা ভোলেননি। তাঁদের মতে, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করে সম্ভাব্য বড় বিপদ এড়াতে যে ভূমিকা তাঁরা পালন করেছিলেন এই সম্মান তারই স্বীকৃতি।

দেখুন: মাঝআকাশে বিপর্যয় রুখে নজির, সংযুক্ত আরব আমিরশাহির সম্মান পেলেন ভারতীয় পাইলট