আমেরিকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করার অভিযোগ গ্রেপ্তার হয়েছে ১৯ বছরের এক তরুণ( US teen plots mass shooting)। নিজেকে ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী নব্য-নাৎসি’ বলে পরিচয় দিয়েছে ওই তরুণ। শেষ পর্যন্ত রাইফেল বিকল হওয়ায় তাঁর পরিকল্পনা ভেস্তে যায় বলে খবর। ঘটনাটি ঘটেছে শিকাগো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে আরোরায়।
অভিযুক্ত তরুণের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। গোপনসূত্র খবর পাওয়ার পর রবিবার শিকাগো থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পারাটাইনে নিজের বাড়িরর বাইরে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীয় এবং হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যে ভরা একটি নথিও তৈরি করেছিলেন অভিযুক্ত। বুধবার স্থানীয় সময় তাঁকে আদালতে পেশ করা হয়। সংবাদসংস্থা আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনি ভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন: জার্মানিতে আগুনে পুড়ে মৃত্যু কেরলের তিন পড়ুয়ার, ঘটনায় গ্রেপ্তার ৪১ বছরের রোমানীয় নাগরিক
পালাটাইন পুলিশের প্রধান উইলিয়াম নর্ড জানিয়েছেন, অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, গুলি-ভর্তি একাধিক ম্যাগজিন, কয়েকশো রাউন্ড গুলি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী চরমপন্থী প্রতীকযুক্ত বডি আর্মার উদ্ধার করেছেন তদন্তকারীরা। নর্ড বলেন, ‘এই হুমকি কোনও ভাবেই খাটো করে দেখা হচ্ছে না।‘
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার অভিযুক্ত তাঁর এক সহকর্মীকে মেসেজ করে ফোন করতে বলেন। ফোনে তিনি জানান, হিন্দু মন্দিরে গণহামলা চালানোর চেষ্টা করেছিলেন তিনি (US teen plots mass shooting)। কিন্তু ট্রিগার টানার পরেও রাইফেল থেকে গুলি বেরোয়নি। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
আরও পড়ুন: কর্ণাটকের একটি কেন্দ্রে গণনার ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনা
ওই সহকর্মী পুলিশকে বিষয়টি জানান। প্রথমে মাউন্ট প্রসপেক্ট পুলিশ খবরটি পায়। পরে তা পালাটাইন পুলিশের কাছে পৌঁছয়। অভিযুক্ত তাঁর সহকর্মীকে কৌশলগত নিরাপত্তার পোশাক পরে নিজের একটি ছবিও পাঠিয়েছিলেন। পাশাপাশি আট পাতার একটি ঘোষণাপত্রের প্রতিলিপি পাঠান তিনি। ‘হোয়াই আই ফট: এ কে এ: (অরোরা শুটার্স ম্যানিফেস্টো)’ শিরোনামের ওই নথিতে ভারতীয় বংশোদ্ভূত মানুষ এবং একটি হিন্দু মন্দিরের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক বক্তব্য ছিল বলে আদালতের নথিতে (US teen plots mass shooting) উল্লেখ করা হয়েছে।
সরকারি আইনজীবীরে দাবি করেছেন, ওই ঘোষণাপত্রে অভিযুক্ত সংখ্যালঘুদের হত্যা করে নিজেও মারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আদালতে পেশ করা নথি অনুযায়ী, গত দুবছর ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছি পুলিশ প্রধান নর্ড বলেন, ঘোষণাপত্রে চরমপন্থী মতাদর্শের পাশাপাশি হিংসা, গণহত্যা এবং গণহামলা চালানোর ইচ্ছার কথাও উল্লেখ করেছিলেন পাপোরাকিস।
দেখুন:




