• facebook
  • twitter
  • youtube
Thursday, 15 October, 2026

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ অভিনেতা ইমরান খানকে

আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী অভিনেতার বিরুদ্ধে ওসিআই সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ অভিনেতা ইমরান খানকে

Image: SNS

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছে। নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাস রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।

আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী অভিনেতার বিরুদ্ধে ওসিআই সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

গত ১০ অক্টোবর মুাম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ কর্মসূচি করা হয়।

আরও পড়ুন: কর্ণাটকের একটি কেন্দ্রে গণনার ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনা

ইমরানকে নোটিস এফআরআরও-র

সংবাদসংস্থা এএনআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওসিআই কার্ডধারী অভিনেতা ইমরান খানকে নোটিস পাঠিয়েছে এফআরআরও। বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরান মুম্বাইয়ের খার এলাকায় থাকেন। ওই বিক্ষোভের সময় ইমরান, তাঁর বান্ধবী লেখা ওয়াশিংটন, মা নুসরত এবং ভাগ্নি জেন (মেরি)-সহ প্রায় ৪০০ জনকে আটক করেছিল পুলিশ।

আটক হওয়ার পর একটি ভিডিও প্রকাশ করে জেন অভিযোগ করেন, পুলিশকর্মীরা তাঁর সঙ্গে মারধর ও দুর্ব্যবহার করেছেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি। ভিডিওয় সেই দাগও দেখান জেন।

আরও পড়ুন: আমেরিকার হিন্দু মন্দিরে হামলার ছক ১৯ বছরের তরুণের, রাইফেল বিকল হওয়ায় ব্যর্থ পরিকল্পনা

ইমরানের বিরুদ্ধে অভিযোগ কিরীটের

ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মুম্বাইয়ের গামদেবী থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা কিরীট সোমাইয়া। পরে স্থানীয় পুলিশ সেই অভিযোগ এফআরআরও-র কাছে পাঠায়।

সোমাইয়ার দাবি, রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে ইমরান ওসিআই সংক্রান্ত বিধি এবং ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। এই অভিযোগে অভিনেতাকে অবিলম্বে গ্রেপ্তার করে দেশ থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তিনি।

বিক্ষোভে ইমরানের দেওয়া ভাষণ এবং তাঁর আগের কিছু মন্তব্যের প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন সোমাইয়া। পাশাপাশি, ওসিআই কার্ডধারী কোনও বিদেশি নাগরিক রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখার জন্য মুম্বাই পুলিশকে অনুরোধ জানিয়েছেন তিনি।তাঁর দাবি, অভিনেতা ওসিআই কার্ডের সুযোগের অপব্যবহার করেছেন।

সোমাইয়ার কথায়, ‘ইমরান খান সাম্প্রতিক সময়ে ভারতে থাকাকালীন যে রাজনৈতিক চরমপন্থার পরিচয় দিয়েছেন, তা দেশের নাগরিকেরা মেনে নিতে পারেন না। তিনি ওসিআই কার্ডধারী এক জন আমেরিকান নাগরিক। তা সত্ত্বেও নিজের মর্যাদার অপব্যবহারের চেষ্টা করেছেন। বিক্ষোভে তাঁর দেওয়া ভাষণ এবং আগের মন্তব্য-সহ তাঁর আচরণ সংক্রান্ত সমস্ত প্রমাণ আজ আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।‘

দেখুুন: