শুক্রবার সকাল ৮ থেকে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামের পাঁচটি বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা আসনে ভোটগণনা শুরু হয়েছে। চলতি বছরের গোড়ায় ক্ষমতায় আসা দুই সরকারের কাছে এই ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ।
নজরে রয়েছে তামিলনাড়ুর দিকে, যেখানে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) মে মাসে সরকার গঠন করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও একই সময় বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। দুই সরকারই এই উপনির্বাচনের (Bypoll) মাধ্যমে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।
আরও পড়ুন: কবিতার ক্যানভাসে মেরিলিন মনরো থেকে ট্রয়ের হেলেন: সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর, তামিলনাড়ুর মদুরন্তকম ও ধরপুরম, পুদুচেরির থট্টঞ্চাবডী এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটগণনা চলছে। প্রথমে গণনা চলছে পোস্টাল ব্যালটের। এরপর ইভিএম মেশিনে ভোট গণনা (Bypoll) হবে। নন্দীগ্রামে প্রথম রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৯৬০০ ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।
রেজিনগরে দ্বিতীয় রাউন্ডের পর ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি। রেজিনগরে দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী শাখারভ সরকার পেয়েছেন ১১৬১৪টি ভোট। কংগ্রেস পেয়েছে ৫৮১টি, হুমায়ুন কবীরের দল এজেইউপি ৪৪৬টি, গণতান্ত্রিক তৃণমূল ৪৬টি, সিপিএম ১৯৯টি, আর মমতা তৃণমূল ৮৬টি ভোট পেয়েছে।
দেখুন:




