• facebook
  • twitter
  • youtube
Wednesday, 23 September, 2026

ব্রাজিল কখনও ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মাঠে নামে না— কলকাতায় আসার আগে হুঙ্কার আনসেলোত্তির

ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি। তাঁর সাফ কথা, ‘প্রস্তুতি ম্যাচ, ফ্রেন্ডলি—সবই ঠিক আছে। কিন্তু আমাদের কাছে কখনও কোনও ম্যাচই ফ্রেন্ডলি নয়। জাতীয় দলের হয়ে খেললে সব সময় নিজের সেরাটা দিতে হয়’

ব্রাজিল কখনও ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মাঠে নামে না— কলকাতায় আসার আগে হুঙ্কার আনসেলোত্তির

Image: SNS

নামটা যেহেতু ব্রাজিল, তাই প্রতিপক্ষ যে-ই হোক না কেন, তাদের কাছে ম্যাচের গুরুত্ব এক ফোঁটাও কমে না। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকেও তাই হালকা ভাবে দেখছেন না ব্রাজিলের  (Brazil) কোচ কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti)। তাঁর সাফ কথা (Carlo Ancelotti), ‘প্রস্তুতি ম্যাচ, ফ্রেন্ডলি—সবই ঠিক আছে। কিন্তু আমাদের কাছে কখনও কোনও ম্যাচই ফ্রেন্ডলি নয়। জাতীয় দলের হয়ে খেললে সব সময় নিজের সেরাটা দিতে হয়’।

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এক সর্বভারতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে আনসেলোত্তি (Carlo Ancelotti) জানিয়েছেন, ব্রাজিল  (Brazil) এখন নতুন প্রজন্মের দল গড়ার প্রক্রিয়ায় রয়েছে। ২০২৬ বিশ্বকাপের পর তাঁর নজর ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপের দিকে। বিশ্বকাপে খেলা দলের অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে নতুন মুখদের মিশিয়ে ভবিষ্যতের দল তৈরি করতে চাইছেন তিনি।

আরও পড়ুন: বার বার অল্পের জন্য এশিয়ান গেমসের পদক হাতছাড়া হওয়ার পর অবশেষে রুপো এল মীরাবাই চানুর ঘরে, পূর্ণ হল বৃত্ত

ভারতের সঙ্গে ম্যাচ প্রসঙ্গে আনসেলোত্তি (Carlo Ancelotti) বলেন, ‘বিভিন্ন দেশ এবং বিভিন্ন সংস্কৃতিকে জানা দরকার। আমরা বিভিন্ন ধরনের দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে অভ্যস্ত। ভারতের বিরুদ্ধে ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে। বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের খুব বেশি অভিজ্ঞতা নেই, এটা ঠিক। কিন্তু ভারত কী ভাবে খেলে, তা আমাদের জানা দরকার। আমি কখনও ভারতে যাইনি। কলকাতায় যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি’।

ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর পর্যবেক্ষণও বেশ স্পষ্ট। আনসেলোত্তির (Carlo Ancelotti) কথায়, ‘আমার মনে হয় এটা সংস্কৃতির সমস্যা। ভারতে ফুটবলের সংস্কৃতি নেই, যদিও অন্য খেলায় ভারত ভাল। নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করতে হলে এই জায়গায় কাজ করতে হবে’।

কিন্তু তুলনামূলক ভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলে ব্রাজিল  (Brazil) কী পাবে? আনসেলোত্তির (Carlo Ancelotti) উত্তর, ‘ফ্রেন্ডলি ম্যাচে বিভিন্ন ফুটবলারকে দেখার সুযোগ পাওয়া যায়। যাদের আমরা এখনও ভাল ভাবে চিনি না, তাদের দেখতে চাই। বড় প্রতিযোগিতার জন্য চূড়ান্ত দল বাছাইয়ের সময় এটা আমাদের সাহায্য করবে’।

ব্রাজিলের  (Brazil) সামনে এখন একটা প্রজন্ম বদলের কাজ। আনসেলোত্তি (Carlo Ancelotti) বলেন, ‘২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে খেলা আমাদের একটি দুর্দান্ত প্রজন্ম ছিল। এখন সেই প্রজন্মকে বদলাতে হবে’। সেই নতুন দলের ভিত গড়তে মারকুইনোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রুনো গিমারায়েস, রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো ফুটবলারদের ঘিরে নতুনদের তৈরি করতে চান তিনি।

আরও পড়ুন: ফাইনালে তৃতীয় হয়ে উঠেও পদক হল না, এশিয়ান গেমসে পঞ্চম মনু ভাকের! দলগত পদকও গেল টাইব্রেকারে

দীর্ঘ বিমানযাত্রার পরেও ব্রাজিলের তারকারা বিশ্রাম চাইতে পারেন কি না, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন আনসেলোত্তি (Carlo Ancelotti)। তাঁর দাবি, ‘অস্ট্রেলিয়ায় যে ফুটবলাররা এসেছে, দীর্ঘ বিমানযাত্রার পরেও তারা এখানে এসে খুশি। বিশ্রাম নিয়ে কোনও আলোচনা হয়নি। কোনও ব্রাজিলীয় ফুটবলারকে আমি কখনও জাতীয় দলের হয়ে না খেলানোর অনুরোধ করতে শুনিনি। সবাই খেলার জন্য তৈরি’।

আর ভিনিসিয়াস জুনিয়র? রিয়াল মাদ্রিদে আনসেলোত্তির (Carlo Ancelotti) অধীনে যে ফুটবলার এক সময় দুর্দান্ত ছন্দে ছিলেন, তাঁকে নিয়েও প্রশ্ন উঠেছে। আনসেলোত্তি (Carlo Ancelotti) বলেন, ‘হয়তো এটা ওর সেরা সময় নয়। তবে বিশ্বকাপে আমাদের হয়ে ও ভাল খেলেছিল। কোনও ফুটবলার সব সময় ১০০ শতাংশ থাকতে পারে না। ভিনিসিয়াসের গুণমান নিয়ে কোনও প্রশ্নই নেই। ও দুর্দান্ত ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা। আমি নিশ্চিত, পরের ম্যাচগুলিতে ও নিজের সেরা জায়গায় ফিরে আসবে’।

আনসেলোত্তির (Carlo Ancelotti) সোজা কথা, কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচটি ‘প্রস্তুতি ম্যাচ’ হলেও ব্রাজিলের  (Brazil)কাছে তার গুরুত্ব কম নয়। এক দিকে নতুন ফুটবলারদের পরীক্ষা, অন্য দিকে জাতীয় দলের জার্সিতে নিজেদের প্রমাণের মঞ্চ। আর সেই কারণেই ব্রাজিল  (Brazil) কোচের মুখে একটাই কথা—ব্রাজিলের  (Brazil) কাছে প্রীতি ম্যাচ বলে কিছু নেই।

দেখুন: