বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর নেপথ্যে রয়েছে যে সমস্ত মানুষরা তাঁদের সন্মান প্রদানে বিশেষ উদ্যোগ প্যারাগন ফুট ওয়্যারের। দুর্গাপুজোর উৎসবকে সামনে রেখে নতুন প্রচারচিত্র প্রকাশ করল প্যারাগন ফুটওয়্যার। তবে উৎসবের জাঁকজমক নয়, পুজোকে সফল করে তোলার নেপথ্যে থাকা সাধারণ মানুষের নিরলস পরিশ্রমই এই প্রচারচিত্রের মূল বিষয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের পুজোর প্রস্তুতি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের আবেগকে তুলে ধরা হয়েছে এতে।
প্রচারচিত্রের গল্পে দেখা যায়, পুজোর আগে একটি পাড়ার মণ্ডপ তৈরির জন্য বাঁশের কাঠামো তৈরি করছেন এক ব্যক্তি। কাজের ব্যস্ততার পাশাপাশি উঠে এসেছে তাঁর সঙ্গে ছোট মেয়ের সহজ সম্পর্কও। বাবা-মেয়ের দৈনন্দিন কথাবার্তা ও মুহূর্তের মধ্য দিয়ে ফুটে উঠেছে পরিবারের প্রতি তাঁর টান এবং নিজের কাজ নিয়ে নীরব গর্ব। মণ্ডপে আসা অধিকাংশ মানুষ হয়তো তাঁকে চিনবেন না, কিন্তু তাঁদের আনন্দের পিছনে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। টারমেরিকের পরিকল্পনায় তৈরি এই প্রচারচিত্রে উৎসবের চূড়ান্ত আয়োজনের বদলে তার প্রস্তুতির দিনগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্যারাগন ফুটওয়্যারের বিপণন ও তথ্যপ্রযুক্তি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সচিন জোসেফ বলেন, দুর্গাপুজো একতা, ঐতিহ্য এবং সম্প্রদায়ের চেতনার সঙ্গে গভীর ভাবে যুক্ত। এই প্রচারচিত্রের মাধ্যমে উৎসবকে সম্ভব করে তোলা অসংখ্য মানুষের পরিশ্রমকে সম্মান জানানো হয়েছে।
টারমেরিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাহুল গুহ জানান, পুজোর চাকচিক্যের বাইরে থাকা মানুষদের গল্প বলাই ছিল এই প্রচারচিত্রের উদ্দেশ্য। ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে প্রচারটি চালানো হবে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত প্যারাগন বর্তমানে জুতো, স্যান্ডেল, চটি-সহ বিভিন্ন ধরনের পাদুকা তৈরি করে।




