প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ এলেও এবারের চিত্রটা কিছুটা বদলেছে। গত দু’মাসে ভারত থেকে বাংলাদেশে ইলিশ মাছ (Hilsa) রপ্তানি করা হয়েছে। বাংলাদেশে প্রায় ৫০০ টন ইলিশ মাছ (Hilsa) রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ বাংলাদেশে পাঠানো হতে পারে।
ইলিশের ঘাটতি, ভারতের দিকে বাংলাদেশের নজর
‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশে ইলিশের (Hilsa) ঘাটতি রয়েছে। ফলে স্থানীয় বাজারের চাহিদা মেটাতে ভারত থেকে ইলিশ (Hilsa) আমদানি করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ইলিশ দুই বাংলার মানুষের কাছে শুধু জনপ্রিয় মাছই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর সাংস্কৃতিক ও খাদ্যাভ্যাসের সম্পর্ক। বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান ইলিশ উৎপাদনকারী দেশ।
ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশে রপ্তানি হওয়া ইলিশের বেশিরভাগই গুজরাত থেকে সংগ্রহ করা হচ্ছে এবং ভরুচ বন্দর দিয়ে পাঠানো হচ্ছে। কিছু মাছ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজার হয়েও বাংলাদেশে পাঠানো হচ্ছে।
হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘বাংলাদেশ এই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। সাধারণত আমরা বোয়াল, রুই, পারশে ও ট্যাংরা-সহ বিভিন্ন মাছ বাংলাদেশে পাঠাই। কিন্তু এ বছর সেখানে ইলিশের ঘাটতি রয়েছে।’
গত দু’মাসে প্রায় ৫০০ টন ইলিশ (Hilsa) বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০-২০০ টন রফতানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: টেমসের তীরে প্রথম ‘গঙ্গা আরতি’, ধর্মীয় আবেগের সঙ্গে পরিবেশরক্ষার বার্তা
গুজরাতে ইলিশের চাহিদা কেন?
ব্যবসায়ীদের মতে, গুজরাতে ধরা ইলিশে (Hilsa) সাধারণত ডিমের পরিমাণ বেশি থাকে। এই কারণে ভারতের বাজারে এই ইলিশের চাহিদা তুলনামূলক কম। কিন্তু বাংলাদেশের বাজারে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে, ডিমভরা ইলিশের যথেষ্ট চাহিদা রয়েছে।
মাকসুদের কথায়, গুজরাতের ইলিশে (Hilsa) প্রচুর ডিম থাকায় বাংলাদেশে তা বিশেষভাবে জনপ্রিয়। এমনকি ইলিশের ডিম আলাদা করে বিক্রি করে প্রক্রিয়াকরণের পর তা অন্য দেশেও রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: নিরাপদ দূরত্ব রাখতে বলায় বাইকে সোজা ধাক্কা, গুরুগ্রামের এক মহিলা বাইক আরোহীর ভিডিও ভাইরাল
দুর্গাপুজোর সময় ইলিশ কি বাংলাদেশ থেকে আসবে?
সাম্প্রতিক এই রপ্তানি-বাণিজ্য দুই দেশের প্রচলিত ইলিশ (Hilsa) বাণিজ্যের চিত্রকেই বদলে দিয়েছে। সাধারণত দুর্গাপুজোর আগে ভারতে বাংলাদেশ থেকে ইলিশ (Hilsa) আসে। পুজোর মরসুমে এই মাছের চাহিদা বেড়ে যায়। তবে এ বছর পদ্মার ইলিশ ভারতে রপ্তানির অনুমতি বাংলাদেশ সরকার দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
গত বছর দুর্গাপুজোর আগে ভারতে ১,২০০ টন ইলিশ (Hilsa) রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। তবে এবছর পরিস্থিতি কিছুটা আলাদা। একদিকে বাংলাদেশের ইলিশের (Hilsa) ঘাটতি মেটাতে ভারত থেকে মাছ পাঠানো হচ্ছে, অন্যদিকে দুর্গাপুজোরহ সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ (Hilsa) আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দেখুন:




