• facebook
  • twitter
  • youtube
Wednesday, 9 September, 2026

নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা উদযাপনে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী এই অভিযান পরিচালিত হবে

নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা উদযাপনে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

Image: SNS

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ২৫ বছরের জনসেবা, সুশাসন ও সমর্পণের স্বীকৃতি এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যকে সামনে রেখে শুরু হতে চলেছে দেশব্যাপী বিশাল কর্মসূচি ‘সেবা সংকল্প অভিযান’। বুধবার নদিয়ার রানাঘাটে জানালেন শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী এই অভিযান পরিচালিত হবে।

বুধবার দুপুরে রানাঘাট পুরসভার কৃষ্ণপান্তি অডিটোরিয়ামে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী দীপক বর্মন, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্না নন্দীসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ১১ হাতের দুর্গার অস্তিত্ব না থাকলেও বাংলায় ১২ এবং ১৮ হাতের দুর্গার প্রচলন রয়েছে, কিছু জমিদার ও বনেদি বাড়িতে এখনও এই রূপেই চলে পুজো

সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং জনকল্যাণমূলক প্রকল্পের সুফল নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। মাসব্যাপী এই কর্মসূচিতে যে সমস্ত বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তা হল ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশের প্রতিটি বুথে ও পরিবারে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন, নেতাজি তদন্তে নতুন কমিশন চায় ভারত

তিনি আরও বলেন, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবরের মধ্যে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ‘বিকশিত ভারত’ এবং প্রধানমন্ত্রীর (Narendra Modi) জনসেবামূলক কাজের ওপর অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি থাকবে বিশেষ প্রদর্শনী। সেবা ও দেশের পরিবর্তনের চিত্র তুলে ধরতে স্কুল, কলেজ, পঞ্চায়েত ও কমিউনিটি সেন্টারে ২৫-৩০ মিনিটের বিশেষ পথনাটক পরিবেশিত হবে। সাধারণ মানুষ যাতে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান, সেজন্য প্রতিটি বিধানসভা ব্লক স্তরে ‘সেবা সেতু’ শিবিরের আয়োজন করা হবে।

দেখুন: