দিল্লির চাণক্যপুরীতে (Delhi House Collapsed) একটি মেসবাড়ি ভেঙে ৬ জনের মৃত্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ককরোচ জনতা পার্টি (CJP)। দলের কনভেনর অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় অমিত শাহের (Amit Shah) কাছে এই ঘটনা নিয়ে জবাবদিহি দাবি করেছেন।
সমাজমাধ্যমে দীপকে (Abhijeet Dipke) অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির জন্য বড় বড় কার্যালয় তৈরি হলেও পড়ুয়াদের নিরাপদন আবাসনের বিষয়টি উপেক্ষিত থাকছে। বহু পড়ুয়া অসুরক্ষিত ও জরাজীর্ণ জায়গায় থাকতে বাধ্য হচ্ছে। শুধু মেসবাড়িই নয়, দেশের নানা প্রান্তের স্কুল ও কলেজের পরিকাঠামোর অবস্থাও উদ্বেগজনক বলে অভিযোগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই সংস্কারের প্রয়োজন থাকলেও যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: দিল্লিতে ৫০ বছরের পুরনো বাড়ি ভেঙে মৃত্যু ৬, আহত বহু, চলছে উদ্ধারকাজ
রবিবার দুপুর প্রায় দেড়টার সময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ছ’তলা বাড়ি (Delhi House Collapsed)আচমকাই ভেঙে পড়ে। ওই বাড়িটি পড়ুয়াদের পেইং গেস্ট হিসেবে থাকার জন্য ভাড়া দেওয়া (Delhi House Collapsed) হত। ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে ১১জন দিল্লি এইমসে ভর্তি। যদিও ধ্বংসস্তূপের (Delhi House Collapsed)পুরোপুরি সরানো সম্ভব হয়নি। ফলে ভিতরে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবারই সিজেপির (CJP) একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে যায়। সংগঠনের সহকারী ইন-চার্জ দীপক বালিয়ান ও জাতীয় যুগ্মসচিব বালকৃষ্ণ শুক্লের নেতৃত্বে প্রতিনিধিরা উদ্ধারকাজেও সহযোগিতা করেন।
অভিজির দীপকের (Abhijeet Dipke) প্রশ্ন, ‘আর কত দিন ছাত্রছাত্রীদের পরিকাঠামোগত ব্যর্থতাক খেসারত দিতে হবে।‘ তাঁর বক্তব্য, প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের মতো দেশের রাজধানীতেও পড়ুয়ারা নিরাপদ নন। দিল্লির সমস্ত ‘পেইং গেস্ট’ হস্টেলের অবিলম্বে সেফটি অডিট করার দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: দিল্লিতে বহুতল ভবন ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা, মৃত ১
সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন শ্রীরাম কলেজ অফ কমার্সের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন দীপকে (Abhijeet Dipke) । তাঁর প্রশ্ন, ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গে মন্তব্য করা হলেও শিক্ষার পরিকাঠামোর দুরবস্থা নিয়ে কোনও কথা বলা হয়নি।
দীপকের(Abhijeet Dipke) অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক দলগুলির জন্য বড় বড় বাড়ি তৈরি হলেও পড়ুয়াদের নিরাপদ আবাসনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। তাঁর মতে (Abhijeet Dipke) , এটি শুধুমাত্র একটি ভবন ধসে পড়ার ঘটনা নয়, দেশের তরুণ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি গুরুতর প্রশ্ন। তাই স্কুল, কলেজ, হস্টেল-সহ সমস্ত শিক্ষা পরিকাঠামোর নিরাপত্তা ও সংস্কারের দিকে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি।
দেখুন:




