• facebook
  • twitter
  • youtube
Sunday, 25 October, 2026

ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই, প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী

পরবর্তীকালে শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক এবং অধ্যক্ষ হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন। সমাজ, শিল্পভাবনা, পরিবেশ, শিল্পকলা-শিক্ষা, সংস্কৃতি বিষয়ে নানা সময়ে তিনি প্রবন্ধ রচনা করেছেন। একসময় তিনি কাব্যচর্চাও করেছেন।

ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই, প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী

Photo: Creative Post

প্রয়াত ভারতের আধুনিক চিত্রকলার অন্যতম স্তম্ভ যোগেন চৌধুরী। রবিবার সকালে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৭ বছর বয়সি এই শিল্পী বিগত বিগত এক বছরেরও বেশি সময় ধরে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে ছিল মূত্রনালীর সংক্রমণ। ষষ্ঠীর দিন যোগেন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধীরে ধীরে শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। আজ সকালে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, গত ১৪ মাসে চিত্রশিল্পী একাধিকবার কোমো নিয়েছিলেন। নিজের শিকড়, বাংলার উদ্বাস্তু জীবনের ক্ষত ছিল তাঁর শিল্পের ভিত। দুটো মিলিয়ে ভারতীয় চিত্রশিল্পের দুনিয়ায় তিনি মাইলফলক তৈরি করেছিলেন। ছবিতে তাঁর বিশেষত্ব ছিল আড়াআড়ি রেখার জাল। তিনি উদ্বাস্তু জীবনের ক্ষত, মানুষের ভাঙাচোরা মুখ, শরীরের বিকৃতি সবই ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন।

ভারতীয় চিত্রকর যোগেন চৌধুরী চিত্রকলার জগতেই তাঁর সৃষ্টিকে শুধুমাত্র সীমাবদ্ধ করে রাখেননি। এর পাশাপাশি তিনি দিল্লির রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালার কিউরেটর হিসেবে কাজ করেছেন। ১৯৭২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি সেখানে কিউরেটর ছিলেন। পরবর্তীকালে শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক এবং অধ্যক্ষ হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন। সমাজ, শিল্পভাবনা, পরিবেশ, শিল্পকলা-শিক্ষা, সংস্কৃতি বিষয়ে নানা সময়ে তিনি প্রবন্ধ রচনা করেছেন। একসময় তিনি কাব্যচর্চাও করেছেন।

আরও পড়ুন: আপ দুন এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল স্টেশন

চিত্রশিল্পীর রচনা বিভিন্ন পত্রপত্রিকায় এবং গ্রন্থাকারে প্রকাশিত হলেও সেইসব রচনা একত্রিত করার উদ্যোগ তেমন দেখা যায়নি। যোগেন চৌধুরী পদ্মভূষণ, ললিতকলা একাডেমি, ফ্রান্সের প্রিক্স দে লা জঁ পেন্তুর, সব সম্মানই পেয়েছেন। ২০১৪ সালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন যোগেন চৌধুরী। কিন্তু রাজনীতির চেয়ে অনেক বড় ছিল তাঁর স্টুডিও। কলকাতায় নিজের হাতে গড়া ‘চারুবাসনা দ্য যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস’ রয়ে গেল তাঁর শেষ স্বপ্ন হিসেবে।