• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

হড়পা বানে ক্ষতিগ্রস্ত ১৩ জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতে বিদ্যুৎ রপ্তানি কমাল নেপাল

নেপালে সাধারণত দিনে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতে রপ্তানি করে। কিন্তু হড়পা বানের পর সেই পরিমাণ কমিয়ে প্রায় ৪০০ মেগাওয়াট করা হয়েছে

হড়পা বানে ক্ষতিগ্রস্ত ১৩ জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতে বিদ্যুৎ রপ্তানি কমাল নেপাল

Image: ANI

হড়পা বানের (Nepal Flash Flood) ভয়াবহ প্রভাব পড়েছে নেপালের জলবিদ্যুৎ উৎপাদনেও(Hydropower Plants)। বিপর্যয়ের জেরে দেশের ১৩টি জলবিদ্যুৎ প্রকল্প  (Hydropower Plants)ক্ষতিগ্রসত্ হয়েছে বলে জানিয়েছে নেপালের বিদ্যুৎ দপ্তর (Nepal Flash Flood)। ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১৪ মেগাওয়াট ক্ষমাসম্পন্ন দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্র (Hydropower Plants), যেখান থেকে ভারতে বিদ্যুৎ সরবরাহ করা হত। বিপর্যয়ের পর দেশের বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানিতে চাপ তৈরি হওয়ায় ভারতে বিদ্যুৎ পাঠানের পরিমাণ প্রায় অর্ধেক করে দিযেছে কাঠমাণ্ডু (Nepal Flash Flood)।

নেপালে সাধারণত দিনে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতে রপ্তানি করে। কিন্তু হড়পা বানের (Nepal Flash Flood) পর সেই পরিমাণ কমিয়ে প্রায় ৪০০ মেগাওয়াট করা হয়েছে বলে ভারতীয় এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে ভারতের এক সংবাদ সংস্থা। তবে বিপর্যয়ের দিন (Nepal Flash Flood), অর্থাৎ বুধবার, নেপাল থেকে ভারতে ৯৬৩.৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছিল বলে ‘গ্রিড ইন্ডিয়া’র পরিসংখ্যানে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: নেপালে মৃত কমপক্ষে ৪৬৯, নিখোঁজ ১৫০০, তার মধ্যে ভারতীয় রয়েছেন ২৯০

বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ১৩টি জলবিদ্যুৎ প্রকল্পের (Hydropower Plants) মোট উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য। তালিকায় রয়েছে আপার ত্রিশুলি(২১৬ মেগাওয়াট), রসুয়াগাড়ী(১১১ মেগাওয়াট), রাসুয়া ভোটেকোশী(১২০ মেগাওয়াট), সানজেন খোলা(৭৮ মেগাওয়াট), আপার মইলুং এ (৬.৪২ মেগাওয়াট), মইলুং খোলা(৫ মেগাওয়াট, লাউডং খোলা(২০ মেগাওয়াট), চিলিমে (২২ মেগাওয়াট), ত্রিশূলি হাইড্রোপাওয়ার(২৪ মেগাওয়াট), দেবীঘাট(১৪ মেগাওয়াট), চিলিমে (২২ মেগাওয়াট), ত্রিশূলি হাইড্রোপাওয়ার (২৪ মেগাওয়াট), আপার ত্রিশূলি-৩এ(৬০ মেগাওয়াট), আপার ত্রিশূলি-৩বি(৩৭ মেগাওয়াট) এবং মিডল ত্রিশূলি গঙ্গা(১৫.৬ মেগাওয়াট)।

এই প্রকল্পগুলির মধ্যে চিলিমে ও ত্রিশূলি জলবিদ্যুৎ কেন্দ্র (Hydropower Plants) থেকে বাংলাদেশেও বিদ্যুৎ সরবরাহ করে নেপাল। দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা মেটাতে বিপর্যয়ের পর বাংলাদেশেও রপ্তানি কমানো হয়েছে বলে খবর।

আরও পড়ুন: এবার নেপালের পর্যটনে পড়ল হড়পা বানের প্রভাব, কমছে বুকিং! ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা

নেপালের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৪৩০০ মেগাওয়াট। তার প্রায় ৯০ শতাংশই আসে জলবিদ্যুৎ থেকে(Hydropower Plants)। বর্ষাকালে পাহাড়ি নদীগুলিতে জলের পরিমাণ বেড়ে যাওয়ায় জলবিদ্যুর উৎপাদনও বৃদ্ধি পায়। সেই সময় দেশের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে রপ্তানি করে কাঠমাণ্ডু।

কিন্তু বর্ষার পর পাহাড়ি নদীগুলিতে জলের প্রবাহ কমে গেলে পরিস্থিতি বদলে যায়। তখন নিজেদের চাহিদা মেটাতেই ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হয় নেপালকে। ফলে এই বিপর্যয়ে একসঙ্গে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প (Hydropower Plants)ক্ষতিগ্রস্ত হওয়ায় (Nepal Flash Flood) নেপালের বিদ্যুৎ ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। ভারতেও তার সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ রপ্তানি কমে যাওয়ায়।

দেখুন: নেপালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ