• facebook
  • twitter
  • youtube
Friday, 28 August, 2026

৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী তৈরি হচ্ছে ৬১০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে তৈরি হওয়া ৬ লেনের এই এক্সপ্রেসওয়ের কাজ ২০২৮ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে

৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী তৈরি হচ্ছে ৬১০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে

Image: IANS

এবার সড়কপথে দ্রুত কলকাতা থেকে বারাণসী পর্যন্ত সফর করা যাবে। কলকাতা থেকে মাত্র ৬ ঘণ্টায় সড়কপথে বারাণসী পৌঁছনোর লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে ৬১০ কিলোমিটার দীর্ঘ বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে তৈরি হওয়া ৬ লেনের এই এক্সপ্রেসওয়ের (Expressway) কাজ ২০২৮ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আচমকা হড়পা বানে বিধ্বস্ত নেপাল , নিখোঁজ ১০৫ জন ভারতীয়

বর্তমানে সড়কপথে কলকাতা থেকে বারাণসী (Kolkata to Benaras) যেতে সময় লাগে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা। নতুন এক্সপ্রেসওয়ে (Expressway) চালু হলে সেই সময় নেমে আসবে প্রায় ৬ ঘণ্টায়। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ–এই চার রাজ্যের মধ্যে দিয়ে যাবে আধুনিক এই করিডর। উত্তরপ্রদেশে ২২ কিলোমিটার, বিহারে ১৫৯ কিলোমিটার, ঝাড়খণ্ডে ১৮৭ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে ২৪২ কিলোমিটার রাস্তা তৈরি হবে।

আরও পড়ুন: জলের তোড়ে ভেসে গেল বন্ধুত্বের সাঁকো, সময় থাকতেও কি চিন সতর্ক করল না নেপালকে? জমাট রহস্য

উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার বারহুলি গ্রাম সংলগ্ন এলাকায় বারাণসী রিং রোড থেকে শুরু হয়ে উলুবেড়িয়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে মিশবে এক্সপ্রেসওয়েটি(Expressway)। পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, খানাকুল, আরামবাগ, আমতা ও বাগনানের উপর দিয়ে যাবে রাস্তা। বিহারের কাইমুর, রোহতাস, ঔরঙ্গাবাদ ও গয়া এবং ঝাড়খণ্ডের ছাতরা, হাজারিবাগ, রামগড়, পেটরবার ও বোকারোর মধ্যে দিয়েও যাবে এই করিডর।

এই এক্সপ্রেসওয়ে (Expressway) তৈরি হলে পর্যটনের পাশাপাশি পণ্য পরিবহনেও গতি আসবে। রাস্তার পাশে শিল্প গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। উত্তরপ্রদেশে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ঝাড়খণ্ডে বনাঞ্চলের মধ্যে দিয়ে রাস্তা তৈরির জন্য বনদপ্তরের ছাড়পত্রও মিলেছে।