পার্ক স্ট্রিটের (Park Street) ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। বিতর্কের চার দিন পর, আজ অর্থাৎ মঙ্গলবার ফের আলোচনার কেন্দ্রে পার্কস্ট্রিটের (Park Street) সেই মহিলা। শনিবারের ঘটনার পর এ দিন শিশুকে সঙ্গে নিয়েই সল্টলেকের বিজেপি (BJP) দপ্তরে দেখা গলে তাঁকে। সূত্রের খবর, বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গেই সেখানে এসেছিলেন ওই মহিলা। পরে ‘জনতার দরবারে’ (Janatar Darbar) গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) অভিযোগ করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলতে বলেছিলেন। টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। কিন্তু সীতাদেবী বললেন, মুখ্যমন্ত্রীকে ভরসা করি, ভরসা বিজেপিকে করি। মমতার চক্করে নেই।’ সেই সঙ্গে শুভেন্দু বলেন, ‘ফুটপাত থাকার জায়গা নয়। ওখানে থাকবেন না।’ তাঁর আশ্বাস, ওই পরিবারের থাকার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ‘রাস্তা মানুষের চলাচলের জন্য, আপনার থাকার জায়গার ব্যবস্থা আমরা করব।’ এই ঘটনায় বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।
আরও পড়ুন: ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নিয়ম, মানতে হবে ৭২ ঘণ্টার নিয়ম
শনিবার পার্ক স্ট্রিটের (Park Street) ব্যস্ত ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করছিলেন এক মহিলা। তা দেখে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে তাঁর কথাকাটাকাটির একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক। প্রথম দিকে নিজের অবস্থানে অনড় ছিলেন পুরমন্ত্রী। পরে অবশ্য অগ্নিমিত্রা জানান, চিৎকার না করে ওই পরিবারকে বুঝিয়ে বলা উচিত ছিল।

এই প্রসঙ্গে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, বিজেপি সরকার সকলের জন্য। বামপন্থীদের উদ্দেশে তিনি(Suvendu Adhikari) বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও এই ধরনের মানুষের সমস্যার স্থায়ী সমাধান কেন হয়নি, তা খতিয়ে দেখা উচিত। ১৫ বছরে তৃণমূল এই মানুষদের খোঁজ নেননি।
আরও পড়ুন: অবশেষে জট কাটল, এবার বরাহনগর থকে ব্যারাকপুরে ছুটবে মেট্রো
অন্য দিকে, এ দিন ‘জনতার দরবারে’ (Janatar Darbar) এসে নিজেদের অভিযোগের কথাও জানান আরও কয়েক জন। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে আসা মহম্মদ মাজহার আলি অভিযোগ করেন, তাঁর এলাকায় দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সদস্যেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন। তাঁর দাবি, গরিব পরিবারের ছেলেমেয়েদের চাকরি দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত তাঁদের চাকরি দেওয়া হয়নি।

দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসকন ভক্তও অভিযোগ জানান। তাঁর দাবি, একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং তাঁদের অভিযোগের তির তৃণমূলের দিকে।
তবে এ দিনের ‘জনতার দরবারে’ (Janatar Darbar) সবচেয়ে বেশি নজর ছিল পার্ক স্ট্রিটের (Park Street) সেই মায়ের দিকেই। শনিবার শিশুকে নিয়ে ফুটপাতে দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্কের সূত্রপাত, চার দিন পর সেই মা-ই শিশুকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) দরবারে হাজির হলেন। তাঁর সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ফুটপাত ছেড়ে ওই পরিবারের থাকার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি (Suvendu Adhikari)।
দেখুন: পার্ক স্ট্রিট ঘটনায় মহিলাকে আশ্বাস শুভেন্দুর, মিলবে স্থায়ী ঠিকানা




