দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বরাহনগর থেকে ব্যারাকপুর (Pink Line) পর্যন্ত মেট্রো প্রকল্পের জট কাটতে চলেছে। পিঙ্ক লাইনের (Pink Line) এই প্রকল্পের জন্য কলকাতা পুরনিগমের তরফে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কলকাতা পুরনিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) সোমবার এক্স হ্যান্ডলে জানিয়েছেন, কলকাতা পুরনিগমের তরফে বিটি রোড বরাবর বরাহনগর-ব্যারাকপুর মেট্রো করিডরের (Pink Line) জন্য নো অবজেকশন সার্টিফিটেক দেওয়ার সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এই মেট্রো করিডর তৈরি হলে উত্তর কলকাতা ও সংলগ্ন শহরতলির গণপরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। যাতায়াতের জন্য সময় কম লাগবে এবং যানজটও কম হবে। যাত্রীরা পাবেন দ্রুত, নিরাপদ ও আধুনিক গণপরিবহনের সুবিধা।
আরও পড়ুন: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে তলব কর্তাদের
কেন আটকে ছিল প্রকল্প?
প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো (Pink Line) করিডরের অনুমোদন মিলেছিল ২০২১ সালে। কিন্তু পরবর্তীকালে বিটি রোডের নিচে থাকা পানীয় জলের পাইপলাইন নিয়ে জটিলতা তৈরি হয়। পলতা জলশোধনাগার থেকে টালা জলাধারে প্রতিদিন বিপুল পরিমাণ পানীয় জল সরবরাহ করা হয় ওই পাইপলাইন দিয়ে। মেট্রোর নির্মাণকাজে পাইপ ক্ষতিগ্রস্ত হলে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।
সমস্যা সমাধানের জন্য বিকল্প পাইপলাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়। তবে প্রকল্পের কাজ আর এগোয়নি। দীর্ঘদিন ধরে সেই অবস্থাতেই পড়েছিল বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প। পাইপলাইন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সে বিষয়ে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) লিখেছেন, শহরের অত্যাবশ্যক পানীয় জল সরবরাহ ব্যবস্থা অক্ষুন্ন রেখে মেট্রো প্রকল্প (Pink Line) কাজ এগিয়ে নিয়ে যেতে একটি নতুন আলাদা জল পরিবহণ পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নিয়ম, মানতে হবে ৭২ ঘণ্টার নিয়ম
নতুন পরিকল্পনায় জট কাটল
এবার পানীয় জল সরবরাহ ব্যবস্থা অক্ষুন্ন রেখেই মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এজন্য নতুন আলাদা জল সরবরাহ করার জন্য পাইপলাইন তৈরির ব্যবস্থা করা হয়েছে। এর ফলে মেট্রো নির্মাণের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ জল সরবরাহ ব্যবস্থা ও সচল থাকবে বলে মনে করছে প্রশাসনের আশা।
কোথায় কোথায় স্টেশন?
বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এই পিঙ্ক লাইন (Pink Line)মেট্রো মূলত উড়ালপথে চলবে। মোট ১১টি স্টেশন হওয়ার কথা। স্টেশনগুলি হল- বরাহনগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সুখচর, সোদপুর, খড়দহ, টাটা গেট, টিটাগড় তালপুকুর এবং ব্যারাকপুর। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর কলকাতা এবং শহরতলির মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।




