• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে তলব কর্তাদের

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, লাইফ কেয়ারের বিরুদ্ধে ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC)।  স্বাস্থ্য দপ্তরকে   অন্ধকারে রেখে রক্ত ও প্লাজমা অন্য রাজ্যে পাঠানো হয়েছে বলে অভিযোগ।

লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে তলব কর্তাদের

Image: AI নির্মিত

স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে রক্ত ও প্লাজমা ভিন্‌রাজ্যে পাঠানোর অভিযোগে লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ককে (Life Care Blood Bank) ঘিরে তদন্তে নয়া মোড়। একাধিক নথি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে ব্লাড ব্যাঙ্কের কর্তাদের। একই সঙ্গে তদন্তের প্রয়োজনে ন্যাশনাল মেডিক্যাল কলেজের (National Medical College) কয়েক জন ডাক্তারি ছাত্রকেও মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য ভবনে হাজির হতে বলা হয়।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, লাইফ কেয়ারের (Life Care Blood Bank) বিরুদ্ধে ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (SBTC)।  স্বাস্থ্য দপ্তরকে  (Sasthya Bhavan)  অন্ধকারে রেখে রক্ত ও প্লাজমা অন্য রাজ্যে পাঠানো হয়েছে বলে অভিযোগ।

তদন্তে উঠে এসেছে আরও বেশ কিছু প্রশ্ন। স্বাস্থ্য ভবন (Sasthya Bhavan)  সূত্রের দাবি, নথি পরীক্ষা করে দেখা গিয়েছে, এক দিনে ৩৫টি রক্তদান শিবির থেকে প্রায় ১,৬০০ ইউনিট রক্ত সংগ্রহ করেছিল ওই বেসরকারি ব্লাড ব্যাঙ্ক (Life Care Blood Bank) । কিন্তু এত বিপুল পরিমাণ রক্ত সংগ্রহের পর তা পৃথকীকরণের জন্য যে পরিকাঠামো প্রয়োজন, তা লাইফ কেয়ারের (Life Care Blood Bank) নেই বলেই প্রাথমিক তদন্তে দাবি স্বাস্থ্য আধিকারিকদের। ফলে ওই রক্তের পরবর্তী গন্তব্য কী ছিল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: চিনির দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বাজারে অভিযান

তদন্তে আরও জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের (National Medical College) কয়েক জন ডাক্তারি ছাত্রকে বিভিন্ন রক্তদান শিবিরে ডিউটিতে পাঠানো হয়েছিল। স্বাস্থ্য দপ্তরের (Sasthya Bhavan)  দাবি, এ ভাবে পড়ুয়াদের রক্তদান শিবিরে কাজে লাগানো নিয়মসঙ্গত নয়। সেই কারণেই সংশ্লিষ্ট ছাত্রদের মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

এ ছাড়াও লাইফ কেয়ারের (Life Care Blood Bank) কাছে আর্থিক নথি চাওয়া হয়েছিল বলে তদন্তকারী সূত্রের দাবি। চলতি বছরে কত টাকার রক্ত ও প্লাজমা বিক্রি হয়েছে, গত কয়েক মাসে কত ইউনিট রক্ত ও প্লাজমা ভিন্‌রাজ্যে পাঠানো বা বিক্রি করা হয়েছে—তার হিসাব চাওয়া হয়। একাধিক বার নথি চাওয়া হলেও তা জমা দেওয়া হয়নি বলে স্বাস্থ্য ভবন সূত্রের দাবি। লাইফ কেয়ারের  (Life Care Blood Bank) তরফে অবশ্য জানানো হয়েছে, তদন্তকারীরা লিখিত ভাবে আবেদন করলেই প্রয়োজনীয় নথি দেখানো হবে। আর্থিক নথি ব্লাড ব্যাঙ্কে রাখা নেই বলেও তাদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নিয়ম, মানতে হবে ৭২ ঘণ্টার নিয়ম

অন্যদিকে, রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকদের নথি পরীক্ষাতেও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। ২০২২ সালে লাইসেন্স পাওয়ার সময় ব্লাড ব্যাঙ্কের (Life Care Blood Bank) তরফে যে পরিকাঠামো দেখানো হয়েছিল, গত চার বছরে তার বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনীয় অনুমতি ছাড়া পরিকাঠামোয় এই পরিবর্তন করা নিয়মবিরুদ্ধ বলেই স্বাস্থ্য আধিকারিকদের দাবি।

তদন্ত চলাকালীন শিবির থেকে রক্ত সংগ্রহের ক্ষেত্রে লাইফ কেয়ারের  (Life Care Blood Bank) উপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। স্বাস্থ্য ভবন  (Sasthya Bhavan)  সূত্রে জানা গিয়েছে, আপাতত কেউ নিজে ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদান করতে চাইলে শুধু সেই রক্তই নেওয়া যাবে। মঙ্গলবারের তলবের পর নথিপত্র ও জিজ্ঞাসাবাদ থেকে তদন্তে আরও কী তথ্য সামনে আসে, এখন সে দিকেই নজর।

দেখুন: কোথায় হবে ‘বিগ বস সিজন ৩’? ঠিকানার খোঁজে মুম্বাইয়ে পাড়ি দৈনিক স্টেটসম্যান